IPL 2023: বিরাট কোহলি ওপেন করায় সমস্যায় আরসিবি? বিশেষজ্ঞরা দেখছেন মিডল অর্ডারের দুর্বলতা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চলতি আইপিএলের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। যদিও ইডেনে দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট নাইডার্সের স্পিন-ত্রিফলায় বিদ্ধ হয়ে ৮১ রানে পরাস্ত হয় আরসিবি। আজ বেঙ্গালুরুতে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।

দুটি ম্যাচেই দেখা গিয়েছে আরসিবির ব্যাটিং বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ দু প্লেসির উপর অনেকাংশে নির্ভরশীল। সেটা যেমন পজিটিভ, তেমন নেগেটিভ দিকও দেখছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে বিরাটের ওপেন করা কতটা সঠিক?

আরসিবি বিরাট কোহলি

আরসিবির প্রথম হোম ম্যাচে বিরাট ৬টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৪৯ বলে অপরাজিত ৮২ রান করেন। দু প্লেসি পাঁচটি চার ও ৬টি ছয় মেরে করেন ৪৩ বলে ৭৩। কেকেআরের বিরুদ্ধে তাঁরা যথাক্রমে ২১ ও ২৩ রান করেন। মাইকেল ব্রেসওয়েল ১৯ ও ডেভিড উইলির অপরাজিত ২০ ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছননি।

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, এই বছরও আরসিবির সাফল্য নির্ভর করছে বিরাট কোহলির উপর। তিনি প্রতি ম্যাচে ভালো খেললে আরসিবির জেতার সম্ভাবনা বাড়বে। বিরাট বিগেস্ট সুপারস্টার! শুধু আরসিবি নয়, অন্য দলের সমর্থকরাও তাঁর ব্যাটে রান দেখতে চান। কিন্তু দলের বাকিদেরও নিজেদের খেলাকে উন্নত করতে হবে।

বিরাট কোহলি

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের কথায়, প্রথম ম্যাচ দুটিতে বিরাট রান পাওয়ায় আরসিবিকে অন্যরকম লাগছে। তবে একইভাবে তিনি রান করে যাবেন এবং প্রতি ম্যাচে জেতাবেন, এই নিশ্চয়তা নেই। অন্য ব্যাটারদেরও চ্যালেঞ্জ নিতে হবে, নিজেদের প্রতিভা ও ভূমিকার প্রতি সুবিচার করতে হবে। তবে আমি মনে করি না কোহলির ওপেন করা উচিত।

অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা টম মুডি বলেন, আরসিবির মিডল অর্ডার দুর্বল দেখাচ্ছে। প্রতিপক্ষরা এই বিষয়টিকে কাজে লাগাতে বিরাট ও ফাফের উইকেট দ্রুত তুলে নিতে চাইবে। যদিও পাওয়ারপ্লে-তে কয়েকটি উইকেট তুলে নিতে পারে তাহলে প্রতিপক্ষরা আরসিবিকে ব্যাকফুটে ঠেলে দিতে পারবে বলেও উপলব্ধি মুডির।

বিরাট কোহলি ফাফ দু প্লেসি

বিরাট কোহলির আইপিএলে সেরা মরশুম গিয়েছে ২০১৬ সালে। সবচেয়ে বেশি ৮ বার প্লে-অফ খেলেও আরসিবি চ্যাম্পিয়ন হতে পারেনি। বিরাট কোহলি এবার আরসিবিকে যে চ্যাম্পিয়ন করাতে চান তা আগেই জানিয়েছেন। প্রথম ম্যাচে জেতার পর ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দেন। কিন্তু ইডেনে হারতে হয়েছে। ভুল শোধরানো কতটা গেল তা দেখা যাবে আজ।

বিরাট এই মুহূর্তে আইপিএলে সর্বাধিক রানের মালিক। তিনি ২২৫টি আইপিএল ম্যাচে ২১৭টি ইনিংসে ৩৩ বার অপরাজিত থেকে ৬৭২৭ রান করেছেন। গড় ৩৬.৫৫, স্ট্রাইক রেট ১২৯.৪৬। পাঁচটি শতরান ও ৪৫টি অর্ধশতরান রয়েছে। শিখর ধাওয়ান ৫১ বার আইপিএলে ৫০-এর বেশি রান করেছেন। আজ বিরাট সেই নজির স্পর্শ করতে পারেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+