দিল্লিওয়ালো দাদা ইজ ব্যাক! সৌরভ আইপিএলের আগে ক্যাপিটালস শিবির থেকে দিলেন কোন বার্তা?

সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের লাকি ম্যাসকট। মেন্টর হিসেবে যখন দলের দায়িত্ব নিয়েছিলেন তখন থেকে পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। বেড়েছে ব্র্যান্ড ভ্যালু। এবার ডিরেক্টর অব ক্রিকেট হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তারপর দিল্লি ক্যাপিটালস প্রথম দল হিসেবে মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে। কাল ফাইনাল। একইসঙ্গে দিল্লি ক্যাপিটালস জোরকদমে চালাচ্ছে আইপিএলের প্রস্তুতি।

দিল্লির দাদা

দিল্লির দাদা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে কয়েক দফায় কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রি সিজন ক্যাম্প হয়েছে। সৌরভ নিজে সেখানে হাজির থেকে ক্রিকেটারদের টেকনিক শুধরে দিয়েছেন। বিভিন্ন বার্তার মাধ্যমে উজ্জীবিত করেছেন সকলকে। সহকারী কোচ প্রবীণ আমরেও ছিলেন কলকাতার শিবিরে। এই শিবির হওয়ার ফলে অনেকটা সুবিধা হয়েছে হেড কোচ রিকি পন্টিংয়ের। বিশ্ব ক্রিকেটের দুই ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক সৌরভ ও পন্টিংয়ের হাত ধরেই এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ক্যাপিটালস।

উপভোগ করছেন মহারাজ

সৌরভের একটি সাক্ষাৎকার পোস্ট করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায়। যেখানে সৌরভ শুরুটাই করেছেন এটা বলে- দিল্লিওয়ালো দাদা ইজ ব্যাক! সৌরভ এরপর বলেন, দলের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগছে। সকলেই ভালো অবস্থাতেই রয়েছেন। টুর্নামেন্ট শুরুর জন্য সকলে মুখিয়ে। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে সৌরভ বলেন, নেট প্র্যাকটিস ভালো চলছে। তবে ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। এখনও সব ঠিকঠাক চলছে। দ্রুত ম্যাচ মোডে আসবে দল।

জুটিতে লুটি

রিকি পন্টিংয়ের সঙ্গে ফের জুটি বেঁধেছেন মহারাজ। পন্টিং যেভাবে দলকে কোচিং করাচ্ছেন তার প্রশংসাও করেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। সৌরভের কথায়, রিকি ফ্যান্টাস্টিক। তাঁর কেরিয়ারও অসাধারণ। ট্রেনিংয়েও তাঁর ইনটেনসিটি খুবই ভালো। ফাস্ট বোলিং কোচ জেমস হোপস, সহকারী কোচ শেন ওয়াটসন, প্রবীণ আমরে, অজিত আগরকারদের প্রশংসাও করেছেন দাদা। প্রস্তুতিকে এবার ভালো পারফরম্যান্সে পরিণত করতে হবে।

পন্থ প্রসঙ্গে

পন্থ প্রসঙ্গে

সৌরভের কথায় উঠে আসে ঋষভ পন্থের প্রসঙ্গ। এখনও সরকারিভাবে ঋষভ পন্থের বিকল্পের নাম ঘোষণা করেনি ক্যাপিটালস। সৌরভ বলেন, পন্থকে শুধু আমরাই মিস করব না, ভারতীয় দলও মিস করছে। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। তবে ঋষভের বয়স কম। কেরিয়ারে অনেকটা সময় সামনে রয়েছে। আমি সব সময়ই বলি, ঋষভ একজন স্পেশ্যাল প্লেয়ার। আমি নিশ্চিত ঋষভ মাঠে ফিরবে। সে যতটা সময় লাগে লাগুক। কোনও তাড়াহুড়োর দরকার নেই। পুরো সুস্থ হয়ে তবেই মাঠে ফিরুক। ঋষভের মতো প্লেয়ার যে কোনও সময় দলে আসতে পারেন।

ওয়ার্নারের প্রশংসায়

ডেভিড ওয়ার্নার আগেও দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন। এবার পন্থের পরিবর্তে তিনি নেতৃত্বে। ওয়ার্নারের ক্যাপ্টেন্সিতে ২০১৬ সালে আইপিএল জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়ার্নার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। কথা হয়েছে সৌরভের সঙ্গেও। মহারাজ বলেন, ওয়ার্নারও অসাধারণ। প্রচুর রান করেছেন, অনেক অভিজ্ঞতা। তিনিও নিশ্চিতভাবেই সাফল্যের জন্য সবরকম চেষ্টা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+