IPL 2023: Shub-Man ভারতের প্রথম Spider-Man! শুভমান গিল হাজির নয়া অবতারে

কখনও গাড়ির ছাদে। কখনও আবার স্পাইডার ম্যানের ভঙ্গিমায়। শুভমান গিলকে আজ মুম্বইয়ে দেখা গেল এমনই নানা অবতারে। স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স (Spider-Man: Across The Spider-Verse) ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে।

স্পাইডার-ম্যানের দেশীয় ভার্সান পবিত্র প্রভাকর। কম্পিউটার জেনারেটেড সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতে এই চরিত্রটির ডাবিং করানোর জন্য বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। যা নিঃসন্দেহে সকলের কাছেই বাড়তি উৎসাহের কারণ।

শুভমান গিল স্পাইডার ম্যান

দর্শকদের আকৃষ্ট করতে ১০টি ভাষায় ছবিটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এই ছবির হিন্দি ও পাঞ্জাবি ভাষার ট্রেলার প্রকাশিত হলো। যে অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন খোদ শুভমান গিল। গুজরাত টাইটান্সের হয়ে আগের ম্যাচেই বিস্ফোরক শতরান হাঁকিয়েছেন। শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে ধরা দিলেন গিল।

শুভমানকে প্রশ্ন করা হয়েছিল, যদি তাঁর পরিবর্তে অন্য কাউকে ডাব করতে বেছে নেওয়া হয় তাহলে স্পাইডার ম্যান ও ভেনমের চরিত্রের ডাবিংয়ে তাঁর পছন্দের তালিকায় কোন ক্রিকেটাররা থাকবেন? শুভমান ভেনমের জন্য বেছে নেন বিরাট কোহলিকে। তাঁকে গুরু বলেও উল্লেখ করলেন। স্পাইডার ম্যানের ডাবিংয়ে গিলের পছন্দ ঈশান কিষাণ।

শুভমান গিল

শুভমান গিল জানালেন তাঁর পছন্দের অভিনেতার নাম। তিনি আর কেউ নন, হৃতিক রোশন। কোই মিল গয়া (Koi Mil Gaya) ছবি দেখেই হৃতিকের অনুরাগী শুভমান। এদিনের অনুষ্ঠানে স্পাইডার ম্যানের ট্যুইস্ট-সহ কহো না প্যার হ্যায় ছবির এক পল কা জিনা গানের সঙ্গে পা মেলাতেও দেখা গিয়েছেন শুভমানকে।

শুভমান এক প্রশ্নের উত্তরে জানান, তাঁর আদর্শ ও অনুপ্রেরণার সবচেয়ে বড় রোল মডেল হলেন তাঁর বাবাই। শুভমানের কথায়, তাঁর বাবা-মায়ের কাছ থেকেই সবচেয়ে বেশি অনুপ্রেরণা পান। উল্লেখ্য, স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স মুক্তি পেতে চলেছে জুনের ১ তারিখ। শুভমান হিন্দি ও পাঞ্জাবিতে ডাবিং করেছেন।

সবুজ শার্ট ও সাদা প্যান্ট পরে হাজির হন শুভমান। তাঁকে দেখতে ভালোই উন্মাদনা চোখে পড়ে। শুভমানের কথায়, ছোটবেলা থেকেই স্পাইডার-ম্যানের প্রতি আকর্ষণ অনুভব করে থাকি। সুপারহিরোদের মধ্যে এই চরিত্রের সঙ্গেই বেশি একাত্মতা অনুভব করি। স্পাইডার ম্যানের প্রথম ভারতীয় অবতারে চরিত্র তাঁর গলায় সংলাপ বলবে, ভেবেই উচ্ছ্বসিত গিল।

শুভমান গিল

চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমান। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান তাঁর। ১৩ ম্যাচে ১ বার অপরাজিত থেকে ৫৭৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ১০১। গড় ৪৮, স্ট্রাইক রেট ১৪৬.১৯। ১টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। মেরেছেন ৬২টি চার ও ১৪টি ছয়।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+