রিঙ্কু সিংয়ের নামের পাশে একাধিক রেকর্ড, গেইল-জাদেজাদের সঙ্গে এক আসনে কেকেআর ব্যাটসম্যান

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে রেকর্ডের এখন নতুন নাম রিঙ্কু সিং । শেষ পাঁচ বলে পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন কেকেআর ব্যাটসম্যান। তাই রবিবার সন্ধ্যার পর থেকেই রেকর্ড বুকে জ্বল জ্বল করছে রিঙ্কুর নাম।

ক্রিকেট মাঠে রেকর্ড হয়, রেকর্ড ভাঙার জন্য। কিন্তু রেকর্ড সৃষ্টির মালিকরা চিরস্মরণীয় হয়ে থাকেন। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষত আইপিএলে প্রতিদিনই চালু থাকে রেকর্ড বুকের পাতা। কিন্তু রবিবার মোতেরায় অনেককে ছাপিয়ে গেলেন রিঙ্কু সিং। তার নামের পাশে এক নয় একাধিক রেকর্ড। অনেক মহাতারকাকে পেছনে ফেলে দিয়েছেন নাইট এই বাঁহাতি ব্যাটসম্যান।

রিঙ্কু

রবিবার রিঙ্কুর ব্যাট যেন জাদুকাঠি, যে বলেই ছুঁইয়েছেন তাতেই সোনা ফলিয়েছেন। প্রথম কেকেআর ব্যাটসম্যান হিসেবে পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন রিঙ্কু। প্রথম ব্যাটসম্যান হিসাবে আইপিএলে শেষ ওভারে ৩০ রান করেছেন। তা আবার রান তাড়া করতে নেমে। আইপিএলে শেষ ওভারে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড অর্জন করেছে কেকেআর। এই এই কৃতিত্ব পুরোটাই রিঙ্কু সিংয়ের।

শেষ ওভারে একজন খেলোয়াড় হিসাবে সর্বাধিক ৩০ রান করার রেকর্ড এখন কেকেআরের বাঁ ব্যাটসম্যানের দখলে । এর আগে ২০১৯ সালে মহেন্দ্র সিং ধোনি আরসিবির বিরুদ্ধে শেষ ওভারে ২৪ রান করেছিলেন। আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসাবে ৭ বলে ৪০ রান করেছেন রিঙ্কু।

রিঙ্কু সিং

আইপিএলে এক ওভারে পাঁচটা ছক্কা মারার রেকর্ডে লিস্টে নাম অন্তর্ভুক্ত করে ফেললেন রিঙ্কু। এর আগে ক্রিস গেইল, রাহুল তেওটিয়া, রবীন্দ্র জাদেজা, জেসন হোল্ডার, মার্কাস স্টোইনিস এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন।

রিঙ্কু শেষ পর্যন্ত ২১ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ জেতানোর তার এই ইনিংসটি সাজানো ছিল ছটি ছক্কা একটি চার দিয়ে। রবিবার রিঙ্কু মনে করলে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েটকে। ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইডেনে একইভাবে বেন স্টোকসের ওভারে পরপর ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

রিঙ্কু সিং

রিঙ্কুর এই ইনিংসের প্রশংসা ক্রিকেট মহলে সর্বত্র। এমনকি আইসিসির পক্ষ থেকেও ব্রেথওয়েটের সঙ্গে রিঙ্কুর ইনিংসের তুলনা করা হয়েছে। পাশাপাশি সমাজ মাধ্যমে রেকর্ড সৃষ্টিকারী রিঙ্কুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখ খান থেকে সচিন তেন্ডুলকর, রোহিত শর্মারা।

এভাবেই হয়তো নায়কের জন্ম হয়। একটা ম্যাচ ,একটা ইনিংস, একটা ওভার, এক ক্রিকেটারের জীবন বদলে দিতে পারে ।তাই আগামী কয়েকদিন রেকর্ড বুক জুড়ে শুধুই থাকবেন রিঙ্কু সিং।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+