IPL 2023: ভারতীয় বোলারদের চোট প্রবণতা হাস্যকর, কড়া সমালোচনা রবি শাস্ত্রীর

ভারতের বোলারদের চোট প্রবণতা নিয়ে এবার কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কোচ ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এই চোট নিয়ে যা চলছে তা অবাস্তব, হাস্যকর ও হতাশাজনক।

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার প্রথম ওভার করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পান। আদৌ আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। ইতিমধ্যেই জসপ্রীত বুমরাহ-সহ একাধিক বোলার ছিটকে গিয়েছেন।

দীপক চাহার

শাস্ত্রী শ্লেষের সঙ্গে বলেন, কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা তিন-চার মাস ধরে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন। রেসিডেন্ট পারমিট নিয়ে তাঁরা শীঘ্রই বিনা বাধায় যখন ইচ্ছে সেখানে ঢুকে পড়তে পারবেন। যেটা মোটেই ভালো ব্যাপার নয়। এটা অবাস্তব!

গত পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয়বার দীপক চাহারকে পুরো কোটার ওভার শেষ করার আগেই মাঠ ছাড়তে হয়েছে। সমস্যা হ্যামস্ট্রিংয়ের চোট। গত ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে তিনি উঠে গিয়েছিলেন তিন ওভার বল করেই। কোয়াড্রিসেপ টিয়ারের জন্য ২০২২ সালে বেশিরভাগটাই তিনি কাটিয়েছেন এনসিএতে। বাংলাদেশে চোট লাগার পরও ফের এনসিএতে যান।

পিঠের চোট বা স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তাঁর কামব্যাক দেরিতে হয়েছে। যা চাহারের কাছে ছিল হতাশাজনক। ভারতের টিম ম্যানেজমেন্টের কাছেও। হাফ ফিট প্লেয়ার দেশের হয়ে খেলছেন, চোট পেয়ে ছিটকে যাচ্ছেন, এতে বিরক্তি দেখিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মাও।

জসপ্রীত বুমরাহ

চাহারের পাশাপাশি চোটের কারণে যাঁদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে বা হচ্ছে তাঁরা হলেন জসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, কুলদীপ সেন, মহসীন খান, যশ দয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ। শাস্ত্রী তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ দিক। যে ক্রিকেটাররা ঘনঘন চোট পাচ্ছেন বা এনসিএ থেকে ফিট সার্টিফিকেট নিয়ে বেরিয়েই ফের চোটের কবলে পড়ছেন তাঁদের ওয়ার্কলোড বেশি নয়।

রবি শাস্ত্রীর সাফ কথা, এই ক্রিকেটাররা অত্যধিক ক্রিকেট খেলেন না যাতে তাঁদের চোট-আঘাত লেগেই থাকবে। চার ম্যাচেও টানা খেলতে পারছেন না। এনসিএতে যাওয়া কীসের জন্য? কামব্যাকের জন্য হলে মাঠে ফিরে তিনটি ম্যাচ খেলেই ফের এনসিএতে যেতে হচ্ছে! পুরো ফিট হলে তবেই মাঠে ফেরা উচিত। নাহলে গোটা বিষয়টি বিরক্তিকর সকলের কাছেই।

রবি শাস্ত্রী

ভারতের প্রাক্তন কোচ বলেন, সিরিয়াস ইনজুরি আমি বুঝি। কিন্তু চারটি ম্যাচের পরই কেউ হ্যামস্ট্রিং ধরে বসে পড়ছেন, কারও কুঁচকিতে চোট লাগছে। তখন মনে হচেই পারে এঁরা কেমন অনুশীলন করেন, কী চলছে! অনেককে তো শুধু আইপিএলে দেখা যায়। চার ওভার, তিন ঘণ্টা, খেলা শেষ!

দীপক চাহারের চোট কতটা গুরুতর তা স্ক্যানের পর বোঝা যাবে বলে জানিয়েছিল চেন্নাই সুপার কিংস। চাহার সম্প্রতি বলেন, বড় চোট সারিয়ে মাঠে ফেরাটা সহজ নয়। তবে তিনি ফিট এবং আইপিএলের জন্য প্রস্তুত। স্ট্রেস ফ্র্যাকচার ও গ্রেড থ্রি টিয়ার দুটিই বড় ধরনের চোট। ফলে ছন্দে ফিরতে সময় লাগে। কিন্তু তার আগেই চাহার ফের চোটের কবলে। প্রশ্ন উঠছে এনসিএর কাজকর্ম নিয়েও।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+