IPL 2023: চেন্নাইয়ে কি বাজিমাত করতে পারবে গুজরাত? কী বলছেন বিশেষজ্ঞরা?

আইপিএলে চেন্নাইয়ের চিপকে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স আজ জিতলে টানা দুবার ফাইনাল খেলার যে রেকর্ড সিএসকের রয়েছে তাতে ভাগ বসাবে।

অবশ্য হেরে গেলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে আসতে হবে। আইপিএলে আজ অবধি তিনটি সাক্ষাতে তিনবারই জিতেছে গুজরাত টাইটান্স। নিজেদের চেনা পরিবেশে আজ মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট আদায়ে মুখিয়ে থাকবে সিএসকে।

ধোনি শুভমান

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হার্দিক পাণ্ডিয়ার দল ৫ উইকেটে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। দুই দলের শক্তির নিরিখে খুব বেশি তফাত নেই। চারবারের চ্যাম্পিয়নদের ঘরের মাঠে গুজরাত খেলবে টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে। ধোনিরা জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে।

স্পিনাররা কার্যকরী ভূমিকা নিতে পারেন। এই প্রথম চেন্নাইয়ে আইপিএলের কোনও ম্যাচ খেলবে গুজরাত টাইটান্স। স্টার স্পোর্টসে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ট্যাকটিক্যালি দুই দলের মধ্যে দারুণ মিল। দুই দলই একাদশে খুব বেশি রদবদল করে না। ড্রেসিংরুমে হাল্কা পরিবেশ বজায় রাখে লিডারশিপ গ্রুপ। সে কারণে প্লে অফের দ্বৈরথ আকর্ষণীয় হবে।

মহেন্দ্র সিং ধোনি

এবার চিপককে দুর্গ বানাতে পারেনি সিএসকে। ফলে ধোনিরা আজ জিতবেনই নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। হরভজন সিংয়ের কথায়, দুই দলই জানে কীভাবে বড় ম্যাচ জিততে হয়। তাই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আজকের দ্বৈরথ। সিএসকের নিজেদের মাঠে খেলা বড় অ্যাডভান্টেজ। যদিও তারা এবার চিপকে প্রত্যাশিত সাফল্য পায়নি।

বিজয় শঙ্কর

ভাজ্জির মতে, আগে যাই হোক না কেন প্লে-অফের সব সময় চেন্নাই সুপার কিংসকে অন্যরকম লাগে। এই বিষয়টি এবারও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি ম্যাচ শুরুর অপেক্ষায় রয়েছি। চেন্নাই সুপার কিংসের দাপটের পিছনে ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড় জুটির অবদানের কথা উল্লেখ করেছেন হরভজন।

ঋতুরাজ কনওয়ে

হরভজন বলেন, ঋতুরাজ ও কনওয়ে একে অপরের পরিপূরক। চেন্নাই সুপার কিংসের হয়ে তাঁরা যেভাবে শুরু করছেন তাতে ভালো রান উঠছে, দর্শকরাও আনন্দ পাচ্ছেন। ওপেনাররা ভালো খেলছেন, চেন্নাই বড় রান তুলছে, সেটাই তাদের ভালো জায়গায় রেখেছেন।

রশিদ খান হার্দিক পাণ্ডিয়া

বীরেন্দ্র শেহওয়াগ গুজরাত টাইটান্সের ট্রাম্প কার্ড হিসেবে চিহ্নিত করছেন রশিদ খানকে। তাঁর কথায়, উইকেট নিতে হলেই গুজরাত রশিদের হাতে বল তুলে দিচ্ছে। হার্দিক দারুণভাবে রশিদকে ব্যবহার করছেন। রশিদ পার্টনারশিপ ভাঙতে পছন্দ করেন। অনবদ্য পারফরম্যান্স তাঁকে এবারের আইপিএলে সবচেয়ে সফল বোলার হিসেবে উপনীত করেছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+