IPL 2023: পৃথ্বীকে সমর্থনে গ্যালারিতে নিধি! ক্যাপিটালস ওপেনারের ফর্মে ফেরার পিছনে লেডি লাক?
আইপিএলে দিল্লি ক্যাপিটালস ধরমশালায় হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন পৃথ্বী শ। ২০ এপ্রিল কেকেআর ম্যাচ খেলার পর থেকে আর প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না পৃথ্বী।
৬ ম্যাচে মাত্র ৪৭ রান করেছিলেন। রাজস্থান রয়্যালস ও আরসিবির বিরুদ্ধে শূন্য রানেই ফিরতে হয়। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১২, গুজরাত টাইটান্স ম্যাচে ৭, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫ ও কেকেআর ম্যাচে ১৩ রান করেন।

পৃথ্বী চলতি আইপিএলে দিল্লির ত্রয়োদশ তথা নিজের সপ্তম ম্যাচে যে ছন্দে ফিরলেন তার পিছনে লেডি লাক থাকা নিয়ে চলছে জল্পনা। গতকাল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তা ও তাঁদের পরিবারের সঙ্গে বসে ম্যাচ দেখছিলেন নিধি তাপড়িয়া। পৃথ্বীর হাফ সেঞ্চুরি সেলিব্রেশনের বিশেষ ভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের ছবি পোস্ট করেছেন নিধি।

পৃথ্বীর ঝোড়ো অর্ধশতরান দেখে নিজের উচ্ছ্বাস তুলে ধরেছেন ইনস্টাগ্রাম ছবিতে পোস্ট করা ক্যাপশনে। একটি ছবিতে দেখা গিয়েছে পৃথ্বী অ্যাডভার্টাইজিং বোর্ডের কাছে দাঁড়িয়ে, ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে নিধি। ছবি দেখে বোঝা যাচ্ছে দুজনের কথাবার্তাও চলছে। সেই ছবি নিধি পোস্ট করতে তা মুহূর্তে ভাইরাল। অনেকে মনে করছেন, নিধিই হলেন পৃথ্বীর লেডি লাক।
নিধির জন্ম ১৯৯৭ সালে। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। সেখানকার কিলবিল সেন্ট জোসেফ হাই স্কুলে পড়াশোনা। বি.কম উত্তীর্ণ নিধি পেশায় অভিনেত্রী ও মডেল। ইনস্টাগ্রামে ভালোই জনপ্রিয়। ১ লক্ষ ১৭ হাজারের কাছাকাছি ফলোয়ার রয়েছে নিধির। তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দেখে বোঝা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের খেলা দেখতেই ধরমশালায় যান।

পৃথ্বীর সঙ্গে আগেও ছবি পোস্ট করেছিলেন নিধি। পৃথ্বীকে আদর করে টেডি বলে ডাকেন নিধি। কেন না, পৃথ্বীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় তাঁকে টেডি বলে উল্লেখ করেছিলেন নিধি। সেই পোস্টে নিধিকে ধন্যবাদ জানান পৃথ্বী, জুই বলে সম্বোধন করে। গতকাল পৃথ্বীর প্রশংসার সময় ফায়ার ও হার্টের সঙ্গে টেডি ইমোজিও রেখেছেন নিধি।
গত ভ্যালেন্টাইন্স ডে-তে নিধির সঙ্গে নিজের ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা সোশ্যাল মিডিয়া থেকে সরান পৃথ্বী। কিন্তু ততক্ষণে তা অনেকেরই নজরে পড়ে যায়। এরপর পৃথ্বী সাফাই দিয়েছিলেন। অন্য কেউ তাঁর ছবি এডিট করেছেন, তিনি কোনও ছবি ইনস্টাগ্রামে দেননি, সব মেসেজ ও ট্যাগ ইগনোর করার অনুরোধও জানান।
কিন্তু এবার নিধির সঙ্গে পৃথ্বীর যে ছবি ভাইরাল হলো তাতে অনেকেই দুইয়ে-দুইয়ে চার করছেন। নিধির ধরমশালা সফর, সেই ম্যাচে পৃথ্বীর কামব্যাক ও হাফ সেঞ্চুরি পাওয়া এবং বিশেষ ধরনের সেলিব্রেশনের ভঙ্গিমা, এ সবের পিছনে কি নতুন ইনিংস শুরুর ইঙ্গিত? পৃথ্বী ও নিধি নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও অনুগামীরা সুখবরের প্রতীক্ষাতেই রয়েছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications