IPL 2023: আরসিবিকে উড়িয়ে দিল দিল্লি ক্যাপিটালস, ফিল সল্ট খেললেন বিধ্বংসী ইনিংস

আইপিএলে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্যমাত্রায় ডেভিড ওয়ার্নারের দল পৌঁছে গেল ২০ বল বাকি থাকতেই। ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ম্যাচের সেরা ফিল সল্ট।

২০২১ সালের পর আইপিএলে এই প্রথম আরসিবিকে হারাল ক্যাপিটালস। এবারের আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচ হেরেছিল তারা। কিন্তু শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে ওয়ার্নাররা রইলেন প্লে-অফের দৌড়ে।

ফিল সল্ট

সানরাইজার্সকে দশম স্থানে নামিয়ে দিল্লি উঠে এল নয়ে, ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে। এদিন শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন ডেভিড ওয়ার্নার ও ফিল সল্ট। আটটি চার ও ৬টি ছয়ের সাহায্যে সল্ট ৮৭ রানের বিস্ফোরক ইনিংস খেললেন। তিনি অর্ধশতরান করেন ২৮ বলে। ৪.২ ওভারেই ৫০ রান হয়ে যায় দিল্লির।

পাওয়ারপ্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ক্যাপিটালস তোলে ৭০ রান। যা দিল্লির এবারের সেরা পাওয়ারপ্লে পাওয়ারম্যান্স, আরসিবির বোলিংয়ের সবচেয়ে খারাপ পারফরম্যান্সও। যে কারণে মেজাজ হারাতেও দেখা গেল মহম্মদ সিরাজকে। যে কারণে তিনি শাস্তির মুখেও পড়তে পারেন। ঘটনা পঞ্চম ওভারের।

ওয়ার্নার বনাম সিরাজ

প্রথম দুটি বলে দুটি ছক্কা মারেন সল্ট, পরের বলে চার। ঘুরে দাঁড়াতে পরের বলটি শর্ট পিচ ডেলিভারি করেন সিরাজ। আম্পায়ার ওয়াইড ডাকেন। এরপর সিরাজ গিয়ে সল্টকে কিছু বলেন। সল্টও কিছু বলেন এবং হাত নাড়িয়ে সিরাজকে চলে যেতে বলেন। খানিকটা পাত্তা না দেওয়ার ভঙ্গিতেই।

সিরাজ বনাম ওয়ার্নার

তখন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ওয়ার্নার এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করতে যান। যদিও তাঁর সঙ্গেও বাদানুবাদে জড়ান সিরাজ। ওয়ার্নারের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় আরসিবি পেসারকে। ষষ্ঠ ওভারের প্রথম বলে ডেভিড ওয়ার্নার ১৪ বলে ব্যক্তিগত ২২ রানে আউট হন। তিনি তিনটি চার ও একটি ছয় মেরেছেন।

এরপর মিচেল মার্শ ও রাইলি রুসোর সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সল্ট। দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান আসে ২৭ বলে, তৃতীয় উইকেট জুটিতে ৩০ বলে। নবম ওভারেই ১০০ রানে পৌঁছে যায় দিল্লি। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে মিচেল মার্শ করেন ১৭ বলে ২৬।

সল্ট আউট হন ১৫.৩ ওভারে ১৭১ রানের মাথায়। রাইলি রুসো ২২ বলে ৩৫ ও অক্ষর প্যাটেল ৩ বলে ৮ রানে অপরাজিত থেকে সাত উইকেটে ম্যাচ জেতান দিল্লিকে। জশ হ্যাজলউড, কর্ণ শর্মা ও হর্ষল প্যাটেল ১টি করে উইকেট নেন। সিরাজ ২ ওভারে ২৮ রান দেন। হর্ষল ২ ওভারে দেন ৩২।

বিরাট কোহলি

চলতি আইপিএলের ৫০তম ম্যাচে বিরাট কোহলির ৫৫, মহীপাল লোমররের অপরাজিত ৫৪ ও ফাফ দু প্লেসির ৩২ বলে ৪৫ রানের দৌলতে আরসিবি ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে। মিচেল মার্শ ২টি এবং খলিল আহমেদ ও মুকেশ কুমার ১টি করে উইকেট নেন। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আরসিবি এখন পঞ্চম স্থানে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+