IPL 2023: সচিনের কাছে লারা পরাস্ত! সানরাইজার্সের ডেরায় জয়ের হ্যাটট্রিক মুম্বইয়ের, অনবদ্য অর্জুন

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের হ্যাটট্রিক। হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী স্টেডিয়ামে রোহিত শর্মারা উড়িয়ে দিলেন সানরাইজার্স হায়দরাবাদকে। টানা ২টি ম্যাচ জেতার পর ফের পরাজয়ের সম্মুখীন এইডেন মার্করামের দল।

সব বিভাগেই অরেঞ্জ আর্মিকে টেক্কা দিল আইপিএলের সফলতম দল। সানরাইজার্সের কয়েকজন ব্যাটার ব্যক্তিগতভাবে কিছু রান পেলেও আগাগোড়া দাপট ছিল মুম্বই ইন্ডিয়ান্সেরই। লারার প্রশিক্ষণাধীন দলকে হারালেন সচিনরা।

সচিন লারা

সানরাইজার্সের ওপেনিং জুটি ভাঙে ১.৪ ওভারে ১১ রানে। হ্যারি ব্রুক ৭ বলে ৯ রান করেন। ৩.৪ ওভারে রাহুল ত্রিপাঠী (৫ বলে ৭) বেহরেনডর্ফের দ্বিতীয় শিকার। ২৫ রানে পড়ে ২ উইকেট। এরপর অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন ময়াঙ্ক আগরওয়াল ও এইডেন মার্করাম। যদিও ৭১ রানে তৃতীয় ও ৭২ রানে চতুর্থ উইকেট পড়ে।

মুম্বই ইন্ডিয়ান্স

৮.৪ ওভারে মার্করামকে ফেরান ক্যামেরন গ্রিন। সানরাইজার্স অধিনায়ক করেন ১৭ বলে ২২। ৯.১ ওভারে অভিষেক শর্মা ২ বলে ১ রানে পীযূষ চাওলার শিকার। হেইনরিখ ক্লাসেন ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে করেন ১৬ বলে ৩৬। ১৪ ওভারে ১২৭ রানে পঞ্চম উইকেটের পতন সানরাইজার্সের।

পাঁচ বল পরেই প্যাভিলিয়নে ফেরেন ময়াঙ্ক, দলের ১৩২ রানে। ৪টি চার ও একটি ছয়ের সাহায্যে ময়াঙ্ক ৪১ বলে ৪৮ রান করেন। ১৬.৪ ওভারে ১৪৯ রানে সপ্তম উইকেট হারায় অরেঞ্জ আর্মি। মার্কো জানসেন ৬ বলে ১৩ রানে রাইলে মেয়ারডিথের শিকার। ১৭.৫ ওভারে ৬ বলে ১০ রান করে রান আউট হন ওয়াশিংটন সুন্দর।

শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৩। ১৮তম ওভারে বেহরেনডর্ফ ১৯ রান দিলে সমীকরণ দাঁড়ায় ১২ বলে ২৪ রান দরকার। ১৯তম ওভারে গ্রিন ৪ রান দেন। শেষ ওভারে দরকার ছিল ২০। অর্জুন তেন্ডুলকরের শেষ ওভারে প্রথম বলে রান হয়নি, দ্বিতীয় বলে ১ রান। তৃতীয় বলে রান আউট হন আবদুল সামাদ (১২ বলে ৯)।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং ওপেন করার পাশাপাশি ডেথ ওভারেও অর্জুন বোলিং করলেন। প্রশংসা করলেন রবি শাস্ত্রী, রোহিত শর্মাও। ১৯.৫ ওভারে অর্জুনের বলে ভুবনেশ্বর কুমার (২ বলে ২)-এর ক্যাচ ধরলেন রোহিত। এটি আইপিএলে সচিন-পুত্রের প্রথম উইকেট। ১৭৮ রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স।

ক্যামেরন গ্রিন

এদিন, টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিল সানরাইজার্স। মুম্বই তোলে ৫ উইকেটে ১৯২। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ঈশান কিষাণ ৩১ বলে ৩৮, তিলক বর্মা ১৭ বলে ৩৭, রোহিত শর্মা ১৮ বলে ২৮ ও টিম ডেভিড ১১ বলে ১৬ রান করেন।

গ্রিন অর্ধশতরান

সূর্যকুমার যাদব এদিন হতাশ করেছেন। ৩ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন মার্কো জানসেন। ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন নেন ১টি করে উইকেট। ওয়াশিংটন সুন্দর ও ময়াঙ্ক মার্কণ্ডে কোনও উইকেট পাননি।

১৪ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুম্বই উঠে এলো পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। বেহরেনডর্ফ ৪ ওভারে ৩৭, মেয়ারডিথ ৪ ওভারে ৩৩ ও পীযূষ চাওলা ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২টি করে উইকেট নিলেন। অর্জুন ২.৫ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন। শেষ ওভারে মাত্র ৪ রান দেন অর্জুন। পাওয়ারপ্লের ২ ওভারে তিনি দিয়েছিলেন ১৪ রান। গ্রিন পেলেন ১ উইকেট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+