IPL 2023: আকাশ-জর্ডন ডেথ ওভারে অনবদ্য, সানরাইজার্সকে ২০০ রানে থামাল মুম্বই

আইপিএলের প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। মাথায় রাখতে হবে নেট রান রেটে আরসিবিকে টেক্কা দেওয়ার হিসেবও।

প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে। দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও বিভ্রান্ত শর্মা অর্ধশতরান করেন। মুম্বইয়ের আকাশ মাধওয়াল ৪টি উইকেট পেয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার

ওপেনিং জুটিতে ১৩.৫ ওভারে ওঠে ১৪০ রান। প্রথম ৬ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৫৩। ষষ্ঠ ওভারের শেষ বলেই ৫০ রান পূর্ণ হয়। ১১ ওভারের শেষ বলে ১০০ ও ১৪.৩ ওভারে ১৫০ রান পূর্ণ হয়। বিভ্রান্ত শর্মা ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি করেন ৪৭ বলে ৬৯ রান।

ময়াঙ্ক আগরওয়াল

বিভ্রান্তের উইকেট নেওয়ার পর ১৭তম ওভারের চতুর্থ বলে ময়াঙ্ক আগরওয়ালকেও ফেরান আকাশ মাধওয়াল। ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ময়াঙ্ক। তিনি আটটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৮৩ রান করেন। সানরাইজার্সের দ্বিতীয় উইকেটটি পড়ে ১৭৪ রানে।

বিভ্রান্ত শর্মা

ময়াঙ্ক ফেরার পরের ওভারের চতুর্থ বলেই গ্লেন ফিলিপস সাজঘরে ফেরেন, দলগত ১৭৭ রানে। ৪ বলে ১ রান করে ক্রিস জর্ডনের শিকার হন ফিলিপস। ১৮.৫ ওভারে ১৮৬ রানে পড়ে চতুর্থ উইকেট। হেইনরিখ ক্লাসেন (১৩ বলে ১৮)-কে বোল্ড করেন সেই আকাশ মাধওয়ালই। পরের বলে তিনি হ্যারি ব্রুককে বোল্ড করে দেন। ব্রুক ফেরেন গোল্ডেন ডাক নিয়ে।

আকাশ মাধওয়াল

১৮৬ রানেই ষষ্ঠ উইকেটের পতন হয়। আকাশ ৪ ওভারে ৩৭ রান খরচ করে চার উইকেট নেন। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে এক উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছিল সানরাইজার্স। আকাশ ও জর্ডন ডেথ ওভারে দুরন্ত বোলিং করেন। শেষ বলে ছক্কা মেরে দলকে দুশোয় পৌঁছে দেন অধিনায়ক এইডেন মার্করাম।

শেষ পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে ৪৩ রান তোলে সানরাইজার্স। শেষ চার ওভারে আসে মাত্র ৩২ রান, চার উইকেট খুইয়ে। মার্করাম ৭ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। সানবীর সিং ৩ বলে ৪ রানে অপরাজিত থাকেন। ক্রিস জর্ডন চার ওভারে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+