IPL 2023: মোহনবাগানের সবুজ-মেরুন জার্সিতে কেকেআর বধে মরিয়া লখনউ, গম্ভীর-ফ্যাক্টরে আত্মবিশ্বাসী ক্রুণাল

আইপিএলে শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস। আজ যদি সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরাস্ত হয়, তাহলে চেন্নাইয়ের সঙ্গে লখনউয়ের শেষ চারে যাওয়া নিশ্চিত।

তবে অন্য কোনও ম্যাচের দিকে না তাকিয়ে সরাসরি কেকেআর ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়েই প্লে-অফে যেতে চাইছে লখনউ সুপার জায়ান্টস। ১৭ পয়েন্ট পেয়ে গেলে প্রথম কোয়ালিফায়ারে খেলাও অসম্ভব নয়। কেন না, কেকেআর-লখনউ ম্যাচের আগেই রয়েছে চেন্নাই-দিল্লি ম্য়াচ।

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস ১৩ ম্যাচে ১৫ পয়েন্টে রয়েছে। নেট রান কেট ০.৩০৪। চেন্নাই সুপার কিংস দুই নম্বরে রয়েছে সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে। ধোনিরা নেট রান রেটেই ক্রুণালদের চেয়ে এগিয়ে, সিএসকের নেট রান ০.৩৮১। যেহেতু দিল্লি-চেন্নাই ম্যাচের ফল আগেই চলে আসবে, ফলে হিসেব কষে দ্বিতীয় স্থান দখলে এগোতে পারবে লখনউ।

লখনউ সুপার জায়ান্টস

সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের কলকাতার সদর দফতরে আজ হাজির হয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া ও নিকোলাস পুরাণ। কেকেআর ম্যাচ লখনউ মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলবে। দলের কর্ণধার শাশ্বত গোয়েঙ্কা বাংলার সঙ্গে মোহনবাগানের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে সমর্থনের আহ্বান জানান।

সবুজ মেরুনের সঙ্গে রয়েছে বাঙালির আবেগ। সেই আবেগ দিয়েই কলকাতা ও লখনউয়ের মেলবন্ধন ঘটানোর অভিনব ভাবনা সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। শনিবাসরীয় ইডেনে বাঙালির সমর্থন তাই দুই ভাগে বিভক্ত হওয়ার সম্ভাবনাও থাকছে। ক্রুণাল পাণ্ডিয়াও আইএসএলে এটিকে মোহনবাগানের সাফল্যের কথা উল্লেখ করে সমর্থন চাইছেন।

ক্রুণার পাণ্ডিয়া

ক্রিকেট মাঠে ফুটবল দলের রংয়ের জার্সি পরে কোনও দল এই প্রথম খেলবে। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এটিকে মোহনবাগান আইএসএল জিতেছে। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জুনের ১ তারিখ থেকেই দলের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর আজ জার্সি উন্মোচিত হতেই এই সৌজন্য ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মোহনবাগান ক্লাবও।

গৌতম গম্ভীর

লখনউ সুপার জায়ান্টসে মেন্টর হিসেবে রয়েছেন গৌতম গম্ভীর। গম্ভীরের নেতৃত্বেই কেকেআর দুবার আইপিএল খেতাব জিতেছিল। ইডেনের পরিবেশের নাড়িনক্ষত্র জানেন গম্ভীর। তাঁর উপস্থিতি যে বড় ফ্যাক্টর সে কথা মেনে নিয়েছেন ক্রুণাল। গম্ভীর যেভাবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে দলকে গাইড করছেন তাও উঠে এসেছে ক্রুণালের কথায়।

ক্রুণাল বলেন, রিঙ্কু সিং নিশ্চিতভাবেই ভালো খেলছেন। তবে এই ধরনের টুর্নামেন্টে সব প্লেয়ারই বিপজ্জনক। তাই কোনও আলাদা ক্রিকেটার নন, সব দলকেই আমরা সমীহ করছি। এখনও আমরা প্লে-অফে যাইনি। ২ পয়েন্ট নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। লোকেশ রাহুলের ছিটকে যাওয়া যে লখনউয়ের কাছে বড় ধাক্কা, তাও মানছেন ক্রুণাল।

হার্দিকের দাদা ক্রুণাল। দুই ভাই দুই দলকে নেতৃত্ব দিচ্ছেন। রাহুল ছিটকে যাওয়ায় ক্রুণাল ক্যাপ্টেন্সির ভার সামলাচ্ছেন। তাঁর কথায়, আমি কাউকে অনুকরণ করি না। তবে সকলকে দেখে ভালো কিছু শেখার চেষ্টা করি। হার্দিকের সঙ্গে আমি হার্ড ক্রিকেট খেলে উঠেছি, কথাবার্তাও হয়। ফলে নেতৃত্ব দিতে অসুবিধা হচ্ছে না।

নিকোলাস পুরাণ বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা রেখেছেন। তবে ইডেনে স্পিনারদের সামলানো চ্যালেঞ্জ হবে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মাদের নিয়ে অবশ্য খুব উদ্বিগ্ন নন পুরাণ। তিনি বুঝিয়ে দেন, এই ম্যাচে চাপ যারা ভালোভাবে সামলাতে পারবে তারাই শেষ হাসি হাসবে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+