IPL 2023: আইপিএলে টস জিতল লখনউ, প্রথমে ব্যাটিং করবে আরসিবি, দুই দলেই পরিবর্তন

আইপিএলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। পারস্পরিক দ্বৈরথে ফাফ দু প্লেসির দল ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লোকেশ রাহুলের দলের চেয়ে। টস জিতে ফিল্ডিং নিল লখনউ।

আরসিবির কাছে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই। ইডেনে কলকাতার কাছে হেরেছিলেন বিরাটরা। লখনউ আজ খেলতে নামছে আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। দুই দলের একাদশেই পরিবর্তন হয়েছে। আরসিবি পেস শক্তি বাড়িয়েছে।

লোকেশ রাহুল

লখনউয়ের মতো আরসিবি দলেও পরিবর্তন হয়েছে। লখনউয়ের একাদশে ফিরেছেন মার্ক উড। পেস বোলিং শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে ওয়েন পার্নেলকে। চার পেসার নিয়ে নামছে আসসিবি। পার্নেলের সঙ্গে রয়েছেন হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও ডেভিড উইলি। স্পিনার কর্ণ শর্মা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন। তালিকায় রয়েছে আকাশ দীপের নামও।

আরসিবির হোম গ্রাউন্ডে ট্র্যাক রেকর্ড যথেষ্টই ভালো। লখনউ এই প্রথম খেলছে বেঙ্গালুরুতে। যদিও তাঁদের অধিনায়ক এখানকার স্টেডিয়ামের পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিবহাল। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষা। আয়ুষ বাদোনিকে এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে লখনউ।

আরসিবি

আরসিবি- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অনুজ রাওয়াত, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), জয়দেব উনাদকাট, অমিত মিশ্র, আবেশ খান, মার্ক উড, রবি বিষ্ণোই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+