IPL 2023: লখনউ শেষ বলে হারাল আরসিবিকে, অনবদ্য স্টইনিস, দ্রুততম অর্ধশতরান পুরাণের
আইপিএলে এই প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় পেল লখনউ সুপার জায়ান্টস। সেই সঙ্গে চলতি আইপিএলে লোকেশ রাহুলের দল টানা ২টি ম্যাচে জিতল। ইডেনের পর চিন্নাস্বামীতেও পরাজয়ের সম্মুখীন ফাফ দু প্লেসির আরসিবি।
ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে লখনউকে স্মরণীয় জয় এনে দিতে বড় ভূমিকা নিলেন মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরাণ। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক নিকোলাস পুরাণ চলতি আইপিএলে দ্রুততম অর্ধশতরান হাঁকালেন মাত্র ১৫ বলে।

চেন্নাইয়ে জয়ের জন্য ২১৮ রানের টার্গেট তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় ম্যাচে লখনউকে হারতে হয়েছিল ১২ রানে। এরপর নিজেদের ঘরের মাঠে লো স্কোরিং ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদকে রাহুলরা হারান চার ওভার বাকি থাকতে ৫ উইকেট। ফের রান তাড়া করে জয় লখনউয়ের। টার্গেট ছিল ২১৩ রানের।

ব্যাট করতে নেমে প্রথমে ধাক্কা খেয়েছিল লখনউ। ভালো ফর্মে থাকা কাইল মেয়ার্সকে প্রথম ওভারের তৃতীয় বলে বোল্ড করে দেন মহম্মদ সিরাজ। তিন বলে ০ রানে সাজঘরে ফেরেন তিনি। চতুর্থ ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে দুটি উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন ওয়েন পার্নেল। দীপক হুডা (১০ বলে ৯ রান) কট বিহাইন্ড হন।

২৩ রানেই দ্বিতীয় ও তৃতীয় উইকেট পড়ে। ক্রুণাল পাণ্ডিয়ার উইকেটটিও তুলে নেন পার্নেল। ক্রুণাল ২ বলে শূন্য রানেই কট বিহাইন্ড হন। পাওয়ারপ্লে-তে ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ছিল ৩ উইকেটে ৩৭। ৯ ওভারের শেষে স্ট্র্যাটেজিক টাইম আউটে তা হয় তিন উইকেটে ৭৬। ৭.২ ওভারে হয়েছিল ৫০ রান।

স্টইনিস ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। চতুর্থ উইকেট জুটিতে রাহুল ও স্টইনিস ৫০ রান যোগ করেন ৩০ বলে। ১০.৪ ওভারে স্টইনিস ইমপ্যাক্ট প্লেয়ার কর্ণ শর্মার শিকার। ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি করেন ৩০ বলে ৬৫। ১১.১ ওভারে ১০৫ রানের মাথায় লোকেশ রাহুল (২০ বলে ১৮)-কে ফেরান মহম্মদ সিরাজ।

রাহুল ফেরার পর ইমপ্যাক্ট প্লেয়ার আয়ুষ বাদোনিকে নিয়ে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নিকোলাস পুরাণ। ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করার পরও ছিলেন আগ্রাসী মেজাজে। ১৭তম ওভারের শেষ বলে পুরাণ আউট হন মহম্মদ সিরাজের বলে। তিনি করেন ১৯ বলে ৬২, চারটি চার ও সাতটি ছয়ের সাহায্যে।
শেষ ২ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৫ রান। ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েন পার্নেলের বলে চার মারেন আয়ুষ বাদোনি। পরের বলে ছক্কা মারলেও হিট উইকেট হয়ে যান বাদোনি। দুর্ভাগ্যের শিকার হয়ে তিনি ফেরেন ২৪ বলে ৩০ রানে। সমীকরণ বদলে হয় ৮ বলে ৭ রান দরকার। শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান।
TIMBER!
— IndianPremierLeague (@IPL) April 10, 2023
It's not over till it's over folks!@HarshalPatel23 claims his 100th IPL wicket as #LSG need 4 off 4!
Follow the match ▶️ https://t.co/76LlGgKZaq#TATAIPL | #RCBvLSG pic.twitter.com/NYmv1kHGVB
প্রথম বলে জয়দেব উনাদকাট নেন ১ রান। দ্বিতীয় বলে মার্ক উডকে স্লোয়ার ডেলিভারিতে বোল্ড করে দেন হর্ষল প্যাটেল। উড ফেরেন ২ বলে ১ রান করে। ৪ বলে দরকার হয়ে পড়ে ৪ রান। তৃতীয় বলে রবি বিষ্ণোই ২ রান নেন। পরের বলে ১ রান নেন বিষ্ণোই। এতে আরসিবির রান ছুঁয়ে ফেলে লখনউ।
𝗪𝗛𝗔𝗧. 𝗔. 𝗚𝗔𝗠𝗘 🤯🤯🤯@LucknowIPL pull off a last-ball win!
— IndianPremierLeague (@IPL) April 10, 2023
A roller-coaster of emotions in Bengaluru 🔥🔥
Follow the match ▶️ https://t.co/76LlGgKZaq#TATAIPL | #RCBvLSG pic.twitter.com/96XwaYaOqT
পঞ্চম বলে উনাদকাট বড় শট খেলতে গিয়ে দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে বসেন। লখনউয়ের নবম উইকেট পড়ে। শেষ বলে ১ রান দরকার ছিল। এই বলেও চূড়ান্ত নাটক। হর্ষল প্রথমে নন স্ট্রাইকিং এন্ডে থাকা বিষ্ণোইকে মাঁকড়ীয় আউট করতে গিয়ে ব্যর্থ হন। বল না করে রান আউট করতে গিয়েও পারেননি। শেষ বল আবেশের ব্যাটে না লাগলেও ১ রান বাইয়ে ১ উইকেটে ম্য়াচ জিতে যায় লখনউ।

মহম্মদ সিরাজ ৪ ওভারে ২২ রান দিয়ে ও ওয়েন পার্নেল ৪ ওভারে ৪১ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪৮ রান দিয়ে নেন ২ উইকেট। কর্ণ শর্মা ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। ডেভিড উইলি ৪ ওভারে ৩২ ও শাহবাজ আহমেদ ১ ওভারে ১৫ রান খরচ করেন, উইকেট পাননি।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ২১২ রান তোলে আরসিবি। ফাফ দু প্লেসি ৪৬ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। পাঁচটি করে চার ও ছয় মেরেছেন। বিরাট কোহলি ৪৪ বলে ৬১ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৯ বলে ৫৯ রান করেন।
মার্ক উড ও অমিত মিশ্র একটি করে উইকেট নেন। এদিনের জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল লখনউ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications