IPL 2023: মোহালিতে বিরাট শো! আরসিবি দ্বৈরথের আগে শক্তিবৃদ্ধির আভাস পাঞ্জাব কিংসের
আইপিএলে আর কিছুক্ষণ পরেই মোহালিতে পাঞ্জাব কিংস খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এই ম্যাচে পাঞ্জাব কিংসের একাদশে শক্তিবৃদ্ধিও হচ্ছে। দলের সোশ্যাল মিডিয়ায় আভাস দেওয়া হয়েছে লিয়াম লিভিংস্টোনকে খেলানোর।
আইপিএলে পারস্পরিক ৩০টি দ্বৈরথে পাঞ্জাবের জয় ১৭টিতে, আরসিবি জিতেছে ১৩টি ম্যাচে। শেষ পাঁচটি ম্যাচে অবশ্য পাঞ্জাব জিতেছে চারটিতে। ২০২১ সালে শেষবার পাঞ্জাবকে হারায় আরসিবি। গত বছর দুটি সাক্ষাতেই জিতেছিল পাঞ্জাব কিংস।

শিখর ধাওয়ানকে আগের ম্যাচে পায়নি পাঞ্জাব কিংস। তিনি আজকের ম্যাচে খেলতে পারবেন কিনা সেটাও স্পষ্ট নয়। গতকাল কিংসের ট্রেনিং সেশনে ফিটনেস টেস্ট দিয়েছেন ধাওয়ান। লখনউ ম্যাচে পাঞ্জাবকে নেতৃত্ব দেওয়া স্যাম কারান বলেছিলেন, আমি জানি না চোট কতটা গুরুতর। তবে আশা করব ধাওয়ানের মাঠে ফিরতে বেশি সময় লাগবে না।
লখনউয়ে গিয়ে পাঞ্জাব ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জিতেছিল। যদিও পাঞ্জাব কিংসের ব্যাটিং যে শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে দুর্বল হয়ে পড়ে তা নিয়ে সংশয় নেই। দুই ওপেনার অথর্ব তাইড়ে শূন্য ও প্রভসিমরণ সিং ৪ রানে আউট হন। স্টার স্পোর্টসে হরভজন সিং বলেছেন, পাঞ্জাবের পক্ষে চিন্তার বিষয় তাদের ব্যাটিং ধাওয়ানের উপর অনেকটাই নির্ভরশীল।

হরভজনের কথায়, একজনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে ২-৩টি ম্যাচে জেতা যায় ঠিকই, কিন্তু আইপিএলের মতো টুর্নামেন্ট জেতা যায় না। ফলে পাঞ্জাব কিংস দলের বাকি ক্রিকেটারদের অধিনায়ককে সাপোর্ট দিতে হবে এবং যদি ভালো কিছু করতে চায় তাহলে সকলকেই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
There's a new 𝐁𝐢𝐠 𝐒𝐡𝐨𝐰 in Mohali! 💪 #SherSquad, taiyyar ho jao! The clash begins at 3:30 PM. 💥#PBKSvRCB #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/ZVuTEjpi5y
— Punjab Kings (@PunjabKingsIPL) April 20, 2023
পাঞ্জাব কিংসের হয়ে আজ চলতি আইপিএলে প্রথমবার মাঠে নামতে পারেন লিয়াম লিভিংস্টোন। তেমনই আভাস মিলেছে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট দেখে। চোট সারিয়ে ভারতে এসেছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। তবে অনুশীলনে ব্যাটিংয়ের সময় ফের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। যদিও আরসিবি ম্যাচে তিনি খেলবেন বলে চর্চা তুঙ্গে।

লিয়াম লিভিংস্টোন দলে আসতে পারেন ম্যাথু শর্টের জায়গায়। কেন না, সিকান্দর রাজা আগের ম্যাচেই ১ উইকেট নেওয়ার পাশাপাশি ৪১ বলে ৫৭ রান করে পাঞ্জাবকে জেতানোর ক্ষেত্রে অবদান রাখেন। ম্যাচের সেরাও হন। শিখর ধাওয়ান যদি খেলতে পারেন, তাহলে বাইরে যাবেন তাইড়ে।
𝐋𝐞𝐚𝐯𝐢𝐧𝐠 no 𝐬𝐭𝐨𝐧𝐞 unturned in the training session, sadda Liam is back with a bang! 💥#JazbaHaiPunjabi #SaddaPunjab #PunjabKings #TATAIPL I @liaml4893 pic.twitter.com/4e5V1xu2XQ
— Punjab Kings (@PunjabKingsIPL) April 19, 2023
চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে চারে রয়েছেন শিখর ধাওয়ান। তিনি চারটি ম্যাচ খেলেছেন। ২৩৩ রান রয়েছে, সর্বাধিক অপরাজিত ৯৯। ২টি অর্ধশতরান করেছেন। আজ যদি শিখর খেলেন এবং ২৭ রান করেন তাহলে ফাফ দু প্লেসির থেকে অরেঞ্জ ক্যাপের দখল নিতে পারবেন। আরসিবি অধিনায়কের রয়েছে ৫ ম্যাচে ২৫৯ রান।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications