IPL 2023: শ্রেয়সের বিষয়ে আশাবাদী চন্দ্রকান্ত, নীতীশকে নিয়ে কালীঘাটে পুজো! কেকেআরের দল কেমন?

আইপিএলে শ্রেয়স আইয়ারের খেলা নিয়ে ধোঁয়াশা রেখেই দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। লোয়ার ব্যাক ইনজুরির কারণে রিহ্যাব চলছে শ্রেয়সের। তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও তিনি সেই পথে এখনই হাঁটতে নারাজ বলে খবর। কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। আজ কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, দুর্ভাগ্যজনকভাবে শ্রেয়সকে মিস করছে দল। তবে তিনি শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন।

নীতীশ নতুন দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী

নীতীশ নতুন দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী

শ্রেয়স আইয়ারের উপস্থিতি গোটা দলের চেহারাটাই যে বদলে দেয় সে কথা জানিয়েছেন চন্দ্রকান্ত। একইসঙ্গে তিনি বলেন, যোগ্য হিসেবেই আপাতত অধিনায়কত্ব করার জন্য বেছে নেওয়া হয়েছে নীতীশ রানাকে। রানার কথায়, লিডারশিপ গ্রুপে তিনি কয়েক বছর ধরেই রয়েছেন। এখন শুধু ক্যাপ্টেন কথাটা তাঁর নামের পাশে বসল। তবে এই ক্যাপ্টেন ট্যাগের জন্য বাড়তি চাপ নিয়ে নিজের স্বাভাবিক খেলা নষ্ট করতে চান না।

ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা

নীতীশ রানা বলেন, ১০০-র বেশি ম্যাচ খেলেছি। কোনও কিছুর প্রথমে অতিরিক্ত চাপ থাকে। কিন্তু এত ম্যাচ খেলায় চাপ সামলানোর পন্থা জানি। নতুন দায়িত্ব নিতে তাই পুরোপুরিভাবে প্রস্তুত। কোনও কিছুকেই ভয় পাচ্ছি না। উল্লেখ্য, বিভিন্ন ফরম্যাট মিলিয়ে রানা ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র পর্যায়ে। ১২টি টি ২০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন দিল্লির হয়ে। জিতেছেন ৮টিতে, হার ৪টিতে। ২০২২-২৩ মরশুমে রানার নেতৃত্বে দিল্লি সৈয়দ মুস্তাক আলি টি ২০-র কোয়ার্টার ফাইনালে উঠেছিল। রানা শতরান হাঁকান, দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারীও হন।

নিজের স্টাইলে চলবেন

সুনীল নারিন, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটাররা থাকায় দলে অভিজ্ঞতার কোনও কমতি নেই। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী সঠিক দল নামানোর ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে ম্যান ম্যানেজমেন্টে। চন্দ্রকান্ত পণ্ডিত থাকাতেই সে কাজে অনেকটা চাপমুক্ত নীতীশ। আইপিএলে গৌতম গম্ভীর, রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে খেলেছেন। তবে নিজে কারও স্টাইল অনুকরণ করবেন না। নিজের স্টাইলেই নেতৃত্ব দেবেন। এদিন ক্যাপ্টেন ও কোচ পুজো দিলেন কালীঘাটে।

শ্রেয়সকে নিয়ে আশা

শ্রেয়সকে নিয়ে আশা

চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, আমি কখনও কে আছেন, কে নেই তা নিয়ে ভাবি না। শ্রেয়স একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার না থাকা দুর্ভাগ্যজনকভাবে যে ফারাক গড়বে তা বলার অপেক্ষা রাখে না। যদিও আমরা আশা করি তিনি দ্রুত ফিরে আসবেন। সেটা দলের ক্ষেত্রেও অনেক ইতিবাচক পরিবর্তন আনবে। নীতীশ রানা ভালোভাবেই দল সামলাতে পারবেন বলেও আশাবাদী চন্দ্রকান্ত। উল্লেখ্য, গত আইপিএলে কেকেআর শেষ করেছিল ১০ দলের মধ্যে সাতে থেকে। ৬টিতে জিতেছিল, হার ৮টিতে।

বিদেশিরা পরে এলেও অসুবিধা নেই

বিদেশিরা পরে এলেও অসুবিধা নেই

লকি ফার্গুসন এলেও তিনি কবে থেকে খেলতে পারবেন সেটা স্পষ্ট নয়। শাকিব আল হাসান, লিটন দাসকেও শুরুর দিকে পাওয়া যাবে না। চন্দ্রকান্ত বলেন, সকলেই ক্রিকেটের মধ্যে রয়েছেন। দেশের হয়ে খেলছেন। ফলে অসুবিধা হবে না। ফরম্যাট বদলের চ্যালেঞ্জ নিতে সকলেই প্রস্তুত। গত এক মাস ধরে সকলের সঙ্গেই যোগাযোগ রেখেছি। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সের বিষয়ে আত্নবিশ্বাসী নাইটদের হেড কোচ।

শক্তি নিয়ে সংশয়

আন্দ্রে রাসেল ছন্দে আছেন। তাঁর পরিবর্ত হিসেবে ডেভিড উইসেকে ভেবে রেখেছে কেকেআর। শ্রেয়স আইয়ার না থাকায় ব্যাটিং বিভাগ ধাক্কা খেয়েছে। শার্দুল ঠাকুর আসায় ব্যাটিং গভীরতা বাড়বে, বোলিংয়েও তিনি অবদান রাখতে পারবেন। যদিও রাসেল, নারিন, রানা ও শার্দুলকে ছাড়া আর যাঁরা কেকেআরের একাদশে থাকবেন তাতে নাইটদের এবার খুব শক্তিশালী বলা যাবে না। কেন না, ভেঙ্কটেশ আইয়ার বা বরুণ চক্রবর্তী এখন আর ভারতীয় দলের ধারেকাছেও নেই।

কলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার (চোটের কারণে বাইরে), নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, মনদীপ সিং, এন জগদীশান, লিটন দাস, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, ডেভিড উইসে, শাকিব আল হাসান, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, টিম সাউদি, হরষিত রানা, উমেশ যাদব, বৈভব অরোরা, কুলবন্ত খেজরোলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+