IPL 2023: দিল্লি ক্যাপিটালসের প্রথম জয় পাওয়ার সুবর্ণ সুযোগ, কেকেআরকে হারাতে চাই ১২৮

চলতি আইপিএলে প্রথম জয়ের মুখ দেখার সুবর্ণ সুযোগ দিল্লি ক্যাপিটালসের সামনে। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে শুরু থেকেই চাপে রেখেছিলেন ডেভিড ওয়ার্নারের দলের বোলাররা।

কেকেআর দলে এদিন চারটি পরিবর্তন করা হয়। দিল্লিতে দুটি। জেসন রয় কেকেআরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ভরসা দিলেও হতাশ করলেন লিটন দাস। আনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।

দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর

২০ ওভারে কেকেআর ১২৭ রানে গুটিয়ে যায়। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৪৩ রান করেন জেসন রয়। দ্বিতীয় ওভারে ১৫ রানে প্রথম উইকেট হারায় কেকেআর। মুকেশ কুমারের বলে চার রান করে সাজঘরে ফেরেন লিটন। চার বল টিকলেন, একটি চার মারেন। প্রথম ৬ ওভারে আরও দুটি উইকেট পড়ে।

দিল্লি ক্যাপিটালস

ভেঙ্কটেশ আইয়ার ২ বলে ০ রানে আনরিখ নরকিয়ার শিকার। ৭ বলে ৪ রান করা নীতীশ রানাকে ফেরান ইশান্ত শর্মা। মনদীপ সিং করেন ১১ বলে ১২, অক্ষর প্যাটেলের বলে আউট হন। ৮ বলে ৬ রান করে রিঙ্কু সিং অক্ষরের দ্বিতীয় শিকার। সুনীল নারিন ৬ বলে চার রান করেন, তাঁকে ফেরান ইশান্ত।

ওয়ার্নার ফিল্ডিং

৬ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৩৫। ৮.১ ওভারে ৫০ রানে পৌঁছয় নাইটরা। ১৩ ওভারে স্কোর ছিল ৬ উইকেটে ৭৭। ১৫তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে জেসন রয় এবং ইমপ্যাক্ট প্লেয়ার অনুকূল রায়কে আউট করেন কুলদীপ যাদব। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ৫৯ রানের মধ্যে ৫ উইকেট পড়ে নাইটদের।

ডেভিড ওয়ার্নার

১৫.৪ ওভারে ৯৬ রানে নবম উইকেট পড়ে নাইটদের। উমেশ যাদব ৫ বলে ৩ রান করে আনরিখ নরকিয়ার বলে তাঁর হাতেই ক্যাচ দেন। শেষ ওভারে মুকেশ ওভারের বলে পরপর তিনটি ছক্কা হাঁকান আন্দ্রে রাসেল। তিনি একটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। শেষ বলে রান আউট হন বরুণ চক্রবর্তী (৬ বলে ১)।

মুকেশ কুমার

ইশান্ত কামব্যাক ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট পেলেন। মুকেশ কুমার ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। আনরিখ নরকিয়া ৪ ওভারে ২০, অক্ষর প্যাটেল ৩ ওভারে ১৩ ও কুলদীপ যাদব ৩ ওভারে ১৫ রান খরচ করে ২টি করে উইকেট পেলেন। মিচেল মার্শ ২ ওভারে ২৫ রান দেন। বৃষ্টির কারণে এদিন খেলা ১ ঘণ্টা দেরিতে শুরু হয়।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+