IPL 2023: সৌরভ-গিলক্রিস্টের ভিডিও দেখে ক্রিকেট শেখা! পাঞ্জাব কিংসের জিতেশের উত্থান চমকপ্রদ
ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল না। লক্ষ্য ছিল এয়ারফোর্স অফিসার হওয়া। অবশ্য সে কারণেই ক্রিকেটকে হাতিয়ার করেন। শেষ অবধি এয়ারফোর্স অফিসার হওয়ার মনোবাসনা পূর্ণ হয়নি। রাজ্য দলের হয়ে খেলার পাশাপাশি আইপিএলে পাঞ্জাব কিংসকে ভরসা দিচ্ছেন।
নজরে রয়েছেন জাতীয় নির্বাচকদেরও। ভারতীয় টি ২০ দলে ডাকও পান। তবে আন্তর্জাতিক অভিষেক হয়নি। কিন্তু এয়ারফোর্স অফিসার হতে চেয়ে কেন ক্রিকেটকে বাছলেন? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেন জিতেশ শর্মা।

জিতেশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি ক্রিকেট খেলতে চাইতাম না। ছোটবেলায় তাই ক্রিকেট প্রশিক্ষকের কাছেও যাইনি। ইউটিউবে ভিডিও দেখে ক্রিকেট শিখি। বেশিরভাগই সৌরভ গঙ্গোপাধ্যায় ও অ্যাডাম গিলক্রিস্টের ভিডিও দেখতাম। সেনাবাহিনীতে যোগ দিয়ে এয়ারফোর্স অফিসার হতে চেয়েছিলাম।
জিতেশের কথায়, বায়ুসেনার নীল শার্ট আমার খুব পছন্দের। এনডিএ পরীক্ষায় বসার মাপকাঠি পূরণের লক্ষ্যে ক্রিকেটে আসা। মহারাষ্ট্রে নিয়ম রয়েছে যদি কেউ রাজ্যস্তর অবধি খেলেন তাহলে ২৫ নম্বর বেশি পাওয়া যায়। আমিও তাই ক্লাস টেন অবধি ক্রিকেট খেলতে চেয়েছিলাম। অতিরিক্ত নম্বরের জন্যই ক্রিকেট খেলতে থাকি।
২০১১ সালে এক প্রতিবেশীর পরামর্শে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রায়াল দেন জিতেশ। অমর মোরে নামের ওই প্রতিবেশীর সাহায্যেই জিতেশ অমরাবতী ক্রিকেট ক্লাবে যোগ দেন। তখনও লক্ষ্য ছিল বোর্ডের পরীক্ষার পরই ক্রিকেট ছেড়ে দিয়ে স্বপ্নকে ধাওয়া করবেন। যদিও তা হয়নি।

বিদর্ভের পাশাপাশি পাঞ্জাব কিংসের বড় ভরসা জিতেশ। ফিনিশারের ভূমিকায় তাঁকে দল ব্যবহার করছে। সাতটি ম্যাচে জিতেশ ১৪৫ রান করেছেন। জিতেশের খেলা দেখে খুশি বীরেন্দ্র শেহওয়াগ তাঁকে টি ২০ বিশ্বকাপের দলে রাখার পরামর্শও দিয়েছেন। গত বছর আইপিএলে জিতেশ ১২ ম্যাচে ২৩৪ রান করেন, স্ট্রাইক রেট ১৬৩.৬৪।
এবার ছয় বা সাতে ব্যাট করছেন। তাতেও স্ট্রাইক রেট ১৪৯.৪৮। কেকেআরের বিরুদ্ধে ১০ বলে ২১, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৬ বলে ২৭, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৭ বলে ৪১, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৭ বলে ২৫ রান করেছেন। গত বছর অনিল কুম্বলে বলেছিলেন, খোলা মনে ক্রিকেট উপভোগ করতে। সেই মন্ত্রই চাপমুক্ত করে দেয়।

চারে নামলে অনেক বেশি বল মেলে। বাউন্ডারি মেরে, ২-৩ রান নিয়ে স্কোর এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু পরে নামলে প্রতিটি বলেই আক্রমণে যেতে হয়। পরিস্থিতি অনুযায়ী ফিল্ড প্লেসিং দেখে নিয়েই শট খেলে থাকেন। বিশ্বাস, টি ২০-তে প্রতিটি রান গুরুত্বপূর্ণ। বড় শট খেলার মতোই বোলারদের ছন্দ করা যায় স্ট্রাইক রোটেট করে।
জিতেশের রানিং বিট্যুইন দ্য উইকেটসও বেশ ভালো। ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন আইপিএল জেতেন। তবে সেবার একটি ম্যাচেও সুযোগ পাননি। তখন মুম্বই ইন্ডিয়ান্স দলে চারজন কিপার। জিতেশ ছাড়াও ছিলেন জস বাটলার, পার্থিব প্যাটেল ও নিকোলাস পুরাণ। তবে দেশ-বিদেশের তারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার বা প্র্যাকটিস করে নিজেকে সমৃদ্ধ করেন জিতেশ।
পরে বুঝতে পারেন ওপেনার হিসেবে আইপিএল দল পাওয়া কঠিন। ২০১৭ সালের পর পারফরম্যান্সও কিছুটা খারাপ হয়। তবে তাঁকে এই সময় উৎসাহিত করেন এক ক্রিকেট সাংবাদিক। তিনি করোনায় প্রয়াত হয়েছেন। ভারতীয় দলে ডাক পাওয়ার পর তাঁর কথাই মনে পড়েছিল জিতেশের। যিনি জিতেশকে স্বপ্ন দেখান বিদর্ভের থেকেই মিলবে ভারতীয় দলে সুযোগ।

স্কুলে টিম সিলেকশন চলছিল। তখন জানতে চাওয়া হয়েছিল কে কিপিং করতে চায়? জিতেশ হাত তোলেন। তার আগে পাড়ার ক্রিকেটে কিপিংয়ের অভিজ্ঞতা। কিন্তু স্কুলের আগের কিপারের চেয়ে জিতেশ ভালো কিপিং করে নজর কাড়েন। এরপর নিজেকে আরও উন্নত করেন গিলক্রিস্টের ভিডিও দেখে। এবার বিরাট কোহলির যে ক্যাচ নিয়েছেন তার তারিফ করেছেন সকলেই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications