IPL 2023: ধোনি রিভিউ সিস্টেম হোক ডিআরএস! কেন এমন দাবি ক্রিকেটপ্রেমীদের?

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ফের উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। শুধু উচ্ছ্বসিতই নন, ডিআরএসের পুরো কথাটি বদলেরও জোরালো দাবি তাঁরা তুললেন সোশ্যাল মিডিয়ায়। ডিআরএসকে বলা হয় ডিসিশন রিভিউ সিস্টেম। এবার সেটিকে ধোনি রিভিউ সিস্টেম বলার দাবি উঠেছে।

মহেন্দ্র সিং ধোনি বিচক্ষণতার নিরিখে এখনও যে সেরা ফের তার প্রমাণ দিলেন। সূর্যকুমার যাদবের উইকেটটি মিচেল স্যান্টনারের শিকার হিসেবে চিহ্নিত হলেও বাস্তবে মহেন্দ্র সিং ধোনির দৃষ্টান্তমূলক পদক্ষেপেই মূল্যবান এই উইকেটটি তুলে নিতে পারল সিএসকে।

Dhoni Review System

ঘটনার সূত্রপাত মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের অষ্টম ওভারে। ঈশান কিষাণ আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বিশ্বের ১ নম্বর ব্য়াটার সূর্যকুমার যাদব। তিনি মিচেল স্যান্টনারের বলে স্যুইপ শট মারতে যান। মহেন্দ্র সিং ধোনি ক্যাচ তালুবন্দি করে আউটের আবেদন জানান। তিনি যেভাবে সেলিব্রেশন শুরু করেছিলেন তাতে বোঝা গিয়েছে নিশ্চিতই ছিলেন।

আবেদনে সাড়া দেননি আম্পায়ার নিখিল পট্টবর্ধন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন ধোনি। দেখা যায় তাঁর হাতে বল জমা পড়ার আগে সূর্যকুমার যাদবের গ্লাভসে লেগেছিল। আম্পায়ারকে সিদ্ধান্ত বদলানোর নির্দেশ দেন টিভি আম্পায়ার অনিল চৌধুরী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনবার প্রথম বলে শূন্য করার পর আরসিবি ম্যাচে ১৫ করেছিলেন সূর্য। আজ আউট হলেন ২ বলে ১ রানে।

mahendra singh dhoni

ডিআরএস নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে উইকেটকিপারের। তাঁর উপরই অনেকটা ভরসা করে থাকেন অধিনায়করা। ধোনির মতো কিংবদন্তিদের ক্ষেত্রে বাকিরা যে এখনও বাচ্চা তার প্রমাণ মিলল এদিনের ম্য়াচেই। ধোনি নিজেই অধিনায়ক। রিভিউ নেওয়ার ক্ষেত্রেও তাঁর দক্ষতা প্রশ্নাতীত এবং দৃষ্টান্ত।

স্টেডিয়ামের শব্দব্রহ্মে অনেক সময় কথাই শোনা যায় না। সেখানে বল সূর্যর গ্লাভস হাল্কা ছুঁয়ে জমা পড়ে ধোনির হাতে। সেই ক্যাচের বিষয়ে ধোনি যে ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজ ও সেলিব্রেশনের ধরণই বলে দিচ্ছিল। আম্পায়ারদের রিপ্লে দেখে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু ধোনির নিশ্চিত হতে সেটা লাগে না।

মহেন্দ্র সিং ধোনির ক্ষিপ্রতা, বিচক্ষণতায় মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় তাই ধোনি রিভিউ সিস্টেম ট্রেন্ডিং হতে সময় লাগেনি। ক্রিকেটপ্রেমীরা সে কারণেই দাবি জানাতে থাকেন ডিআরএসকে এখন থেকে ধোনির নামাঙ্কিত করা হোক। বলা হোক ধোনি রিভিউ সিস্টেম। কারও আবার দাবি, ধোনি যখন আউটের আবেদন জানাবেন সেটায় নিশ্চিত হতে রিপ্লে দেখার আর দরকার নেই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস অ্যাওয়ে ম্যাচ খেলছে। কিন্তু মহেন্দ্র সিং ধোনির নামে সেখানে জয়ধ্বনি চলছে। হলুদ জার্সি ও পতাকায় মাঠ ভরিয়েছেন দর্শকরা। ধোনির আরও একটি সিদ্ধান্তও আজ সুপারহিট হতে চলেছে। বেন স্টোকস চোটের কারণে ও মঈন আলি শরীর ভালো না থাকায় আজ খেলছেন না। তাঁদের পরিবর্তে অজিঙ্ক রাহানে ও ডোয়েইন প্রিটোরিয়াসকে নেয় সিএসকে।

ajinkya rahane ruturaj gaikwad

অজিঙ্ক রাহানে টেস্ট দলে ব্রাত্য। কলকাতা নাইট রাইডার্স ধরে রাখেনি। মুম্বইয়ের রাহানে আজ ঘরের মাঠে দুরন্ত ব্যাটিং করছেন। ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে। তার মধ্যে রাহানে ২০ বলে অপরাজিত ৫৩। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন রাহানে। প্রথম ওভারের চতুর্থ বলে জেসন বেহরেনডর্ফের বলে চার বলে শূন্য রানে বোল্ড হন ডেভন কনওয়ে। এরপর তিনে নেমে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি বাঁধেন রাহানে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+