IPL 2023: ধোনি-বন্দনা মানতে পারছেন না জাদেজা? সোশ্যাল মিডিয়ায় সিএসকে ছাড়ার ইঙ্গিত?
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রবীন্দ্র জাদেজার সম্পর্ক কি ফের তলানির দিকে এগিয়ে চলেছে? চেন্নাই সুপার কিংসের ভক্তদের ধোনি-বন্দনা কি জাড্ডুর ইগোয় ধাক্কা দিয়েছে? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আইপিএলের আসরে। চেন্নাই সুপার কিংস ফাইনালে উঠলেও অশান্তির আঁচ সোশ্যাল মিডিয়ায়।
দিল্লিতে গিয়ে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর মাঠেই ধোনির সঙ্গে জাদেজার উত্তপ্ত বাক্য বিনিময় ধরা পড়েছিল টিভি ক্যামেরায়। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে ওঠে। জল্পনায় ইন্ধন জোগায় একাধিক পোস্ট। গতকাল ম্যাচের শেষে জাদেজার পোস্ট তাতে অন্য মাত্রা যোগ করল।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জাদেজা ১৬ বলে ২২ রান করেছিলেন। এরপর ৪ ওভারে ১৮ রান খরচ করে তুলে নেন দুটি উইকেট। তিনি দাসুন শনাকার পর আউট করেন বিপজ্জনক প্লেয়ার ডেভিড মিলারকে। যে উইকেটে ১৬০ পার স্কোর মনে হচ্ছিল সেখানে জাদেজা ও তাঁর সঙ্গে মঈন আলির ব্যাটিং ১৭২-এ পৌঁছে দেন দলকে।

ম্যাচের শেষে ধোনিও বলেন, এই উইকেটে প্রতিটি রান গুরুত্বপূর্ণ। সেখানে জাদেজা ও আলির পার্টনারশিপের কথা ভুললে হবে না। শিশির পড়ায় পরের দিকে বল ভালোভাবে ব্যাটে আসছিল। কিন্তু তার আগে মাঝে কয়েক ওভার বল কয়েক ওভার ঘুরছিল। পরিস্থিতিকে জাড্ডু যেভাবে কাজে লাগিয়েছেন তাতে তাঁর বলে হিট করা সম্ভব ছিল না।

অলরাউন্ডার জাদেজার প্রশংসা ধোনির পাশাপাশি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। কিন্তু ম্যাচের শেষে দেখা গিয়েছে জাদেজার কাঁধে হাত রেখে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন তাঁকে কিছু বোঝাতে চাইছেন। জাদেজার মুখে হাসি নেই। ধোনির সঙ্গে সম্পর্কের ফের অবনতি নিয়ে চর্চার মধ্যেই চিপকের দর্শকদের নিয়ে ক্ষুব্ধ জাদেজা।

শুধু চেন্নাই নয়, দেশের যেখানেই এবার আইপিএল হয়েছে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ধোনির মাঠে নামার। এমনও হয়েছে জাদেজা আউট হয়ে ফেরার সময় দর্শকরা ধোনিকে দেখে আনন্দে শব্দব্রহ্ম বাড়িয়েছেন। যে বিষয়টি জাদেজাকে খুশি করতে পারেনি। গতকালও চিপকে ধোনি আউট হতেই পিন পড়ার মতো নীরবতা লক্ষ্য করা গিয়েছে।

ধোনি ব্যর্থ হন। জাদেজা দলকে পৌঁছে দেন নিরাপদ জায়গায়। বল হাতে অনবদ্য পারফরম্যান্স উপহার দেন। এরপর রাতে তিনি টুইটে একটি ছবি পোস্ট করে লেখেন, আপস্টক্স (যারা পুরস্কারের স্পনসর) জানে, কিন্তু কিছু সমর্থক জানেন না। সঙ্গে কয়েকটি হাসির ইমোজি জুড়ে দেন জাড্ডু। পুরস্কারটি ছিল মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেটের।
Upstox knows but..some fans don’t 🤣🤣 pic.twitter.com/6vKVBri8IH
— Ravindrasinh jadeja (@imjadeja) May 23, 2023
এই চিপকেই দিল্লি ক্যাপিটালসেকে হারানোর পর জাদেজা ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বলেছিলেন, সব সময় মাহি ভাইয়ের নামে জয়ধ্বনি শুনি। আমি উপরে ব্যাট করতে যাই। সেই সময় দর্শকরা অপেক্ষায় থাকেন আমার আউট হওয়ার। গতকাল সেই চিপকে ব্যাট-বল হাতে ভালো পারফর্ম করা জাদেজার অভিমান ভাঙানোর চেষ্টা কি কাল করা হয়?
Hope he stays back and this talk between Kasi sir and #jadeja had nothing to do with his post. 🥲 #MSDhoni𓃵 #CSKvGT #csk #jaddu #anbuden #yellove #cskfans #cskticket #iplfinal #IPLPlayoff pic.twitter.com/cPOGSdmihF
— Bharat Solanki (@TedBharat) May 23, 2023
সিএসকে সিইও কাশী বিশ্বনাথনের সঙ্গে যেমন জাদেজার কথোপকথন নিয়ে জোর চর্চা, তেমনই দিল্লিতে ক্যাপিটালস বধের পর ধোনির সঙ্গে জাদেজার উত্তপ্ত বাক্য বিনিময় নিয়েও জলঘোলা হচ্ছে। এরপর জাদেজা কর্ম (Karma) নিয়ে একটি টুইট করেন। তারপরই গতকাল রাতের টুইট। জোড়া টুইটে জাদেজাকে নিয়ে জল্পনা তুঙ্গে।
Definitely 👍 pic.twitter.com/JXZNrMjVvC
— Ravindrasinh jadeja (@imjadeja) May 21, 2023
আগের টুইটে জাদেজা লিখেছিলেন, "Karma Will Get Back At You, Sooner Or Later It Surely Will", যেটাকে রিটুইট করেন জাদেজার স্ত্রী। গত বছরও ক্যাপ্টেন্সি থেকে জাদেজাকে সরানোর পর ধোনি ব্যাট নিয়েছিলেন। জাদেজা চোট নিয়ে শেষের দিকে খেলননি। সোশ্যাল মিডিয়া ঘিরে তখনও জল্পনা ছড়ায়।

যদিও এবার ধোনি নিজেই জাদেজাকে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে রাখার জন্য সিএসকে ম্যানেজমেন্টকে বলেছিলেন। ফলে জাদেজার বেতন এবার ধোনির থেকে বেশি। কিন্তু তারপরও কেন সম্পর্ক নিয়ে চর্চা? অনেকেই মনে করছেন, ধোনি-জাদেজার কথোপকথন নিয়ে যে চর্চা হচ্ছে সেটা জাদেজার বোলিং পারফরম্যান্স নিয়ে হতে পারে।
A terrific victory in Delhi for the @ChennaiIPL 🙌
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
They confirm their qualification to the #TATAIPL 2023 Playoffs 😎
Scorecard ▶️ https://t.co/ESWjX1m8WD #TATAIPL | #DCvCSK pic.twitter.com/OOyfgTTqwu
সেদিন জাদেজার মুখে হাসি ছিল না। ধোনি তাঁকে কিছু বলতে বলতে ডাগআউটের দিকে যাচ্ছিলেন। জাদেজার কাঁধে হাত রাখেন। কিন্তু কিছু পরেই সরিয়ে নেন। কথোপকথনের মেজাজ ছিল চড়া। এবার জাদেজা চেন্নাই ভক্তদের খোঁচা দিলেন। ফলে ফের জাদেজার সিএসকে ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে তাঁকে আরসিবিতে চাইছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications