IPL 2023: মাহির ক্লাস ম্যাচের শেষে! গুরু ধোনির পরামর্শে মন্ত্রমুগ্ধ সানরাইজার্স ক্রিকেটাররা

মহেন্দ্র সিং ধোনিকে হাতের কাছে পেলে কেউই মূল্যবান পরামর্শ নেওয়ার সুযোগ হাতছাড়া করেন না। আইপিএলের আসর হোক বা ভারতের কোনও ম্যাচ, ধোনির কাছে টিপস নিতে দেখা গিয়েছে অনেক তারকাকে, তরুণ ক্রিকেটারদের তো বটেই।

আইপিএলে দেখা যায়, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের কাছ থেকে ম্যাচের শেষে গুরুত্বপূর্ণ কিছু শেখার জন্য হাজির হয়ে যান তরুণ ক্রিকেটাররা। গুরু ধোনিই এই নিরিখে সবার চেয়ে এগিয়ে। গতকালের ম্যাচের পর দেখা গেল অভূতপূর্ব দৃশ্য।

ধোনি মার্করাম

দু-তিন-চার জন নন, চেন্নাই সুপার কিংসের কাছে সানরাইজার্স হায়দরাবাদ পরাস্ত হওয়ার পরই ধোনির ক্লাসে হাজির হলেন অরেঞ্জ আর্মির ৮-১০ জন তরুণ ক্রিকেটার। দেখা যায়, সকলেই মধ্যমণি ধোনির পরামর্শ মন্ত্রমুগ্ধের মতো শুনছেন।

দৃশ্যটি অভূতপূর্ব এই কারণেই যে, আগে তারকা ক্রিকেটারদের কাছে পরামর্শ নেওয়া বা ছবি তুলতে দেখা গিয়েছে দু থেকে চারজন ক্রিকেটারকে। কিন্তু একসঙ্গে এত ক্রিকেটার ধোনির ক্লাসে হাজির হয়ে গেলেন, তা কখনও হয়নি।

ধোনি কনওয়ে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার আগে ধোনি কথা বলেন প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে। তবে শুধু তরুণ ক্রিকেটাররাই নন। সেখানে হাজির ছিলেন ফিল্ডিং কোচ ও স্কাউট হেমাঙ্গ বাদানি। ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের উপস্থিতিও গোটা বিষয়ে অন্য মাত্রা যোগ করেছে।

প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা জিও সিনেমায় বলেন, এটা তরুণদের কাছে সুবর্ণ সুযোগ। ধোনির কাছে গিয়ে তাঁর কথা শোনা, তাঁকে প্রশ্ন করার সুযোগের জন্যই তো সকলে মুখিয়ে থাকেন। তাঁরা ভাবেন মিনিট পাঁচেকের মধ্যে কোন কথা তাঁকে জিজ্ঞাসা করব? মিনিট দুয়েকের জন্য হলেও ধোনি যেভাবে তরুণদের এই সুযোগ দেন তারও প্রশংসা করেন উথাপ্পা।

ধোনির মহানুভবতার প্রশংসা করতে গিয়ে উথাপ্পা বলেন, আমি মনে করি প্রতিপক্ষ দলের কোচ ও অধিনায়কদেরও ধোনির কাছে গিয়ে কথা বলা উচিত। কোন পরিস্থিতিতে কেমন দল গঠন করা যায় সেই স্ট্র্যাটেজি নিয়েও পরামর্শ নেওয়া যেতে পারে। ধোনি ম্যাচের শেষে দেখা করেন টি নটরাজনের মেয়ের সঙ্গেও।

চেন্নাই সুপার কিংস

ধোনির সঙ্গে গতকাল আবদুল সামাদেরও দীর্ঘক্ষণ কথা হয়। সানরাইজার্সের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করার ক্ষেত্রে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারছেন না তিনি। ধোনি যখন সানরাইজার্সের প্লেয়ারদের সঙ্গে কথা বলছিলেন সেখানে ছিলেন উমরান মালিকও। ধারাভাষ্যকাররা বলেন, অসাধারণ ছবি। গুরু ধোনির কথা শুনছেন তরুণ ক্রিকেটাররা।

এই দৃশ্যটি টিভিতে দেখছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। তা টুইটারে পোস্ট করে বিশপ লেখেন, চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচের পর ধোনির কাছে হাজির সানরাইজার্সের ক্রিকেটাররা। এটি সুপার দৃশ্য। শিক্ষার্থীরা গুরুর প্রতিটি শব্দ গোগ্রাসে গিলছেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+