IPL 2023: আরসিবির দিল্লি অভিযানে নজরে সৌরভ-বিরাট সম্পর্ক, কোহলি কোন মাইলস্টোনের সামনে?

আইপিএলে প্লে-অফের দৌড়ে অঙ্কের হিসেবে থাকতে গেলে দিল্লি ক্যাপিটালসকে সব ম্যাচেই জিততে হবে। ২০২১ সাল থেকে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারাতে পারেন দিল্লি ক্যাপিটালস। ডু অর ডাই ম্যাচে ফের ডেভিড ওয়ার্নারের দলের সামনে আরসিবি।

বেঙ্গালুরুতে আরসিবির কাছে পরাস্ত হয়েছিল ক্যাপিটালস। তারপর তুমুল বিতর্ক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির হাত মেলানো না নিয়ে। কাল ফের এই বিষয়টির দিকে নজর থাকবে। আরসিবি চাইবে দিল্লির বিদায় সুনিশ্চিত করে প্লে-অফের আশা উজ্জ্বল করতে।

বিরাট কোহলি

গৌতম গম্ভীর, নবীন উল হকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে আর্থিক জরিমানার মুখে পড়ার পর বিরাট কোহলি সস্ত্রীক পৌঁছে যান দিল্লিতে। নিজের শহরে মন্দিরে যাওয়া থেকে অনুষ্কার সঙ্গে ডিনারে যাওয়া কোনও কিছুই বাদ রাখেননি। তার মধ্যেই নিবিড় অনুশীলন চালিয়ে গিয়েছেন অরুণ জেটলি স্টেডিয়ামে। আজ জিমে শারীরিক কসরতের ভিডিও পোস্ট করেছেন।

বিরাট কোহলি দিল্লিতে নয়া মাইলস্টোন স্পর্শের মুখে। এ জন্য তাঁর দরকার ১২ রান। আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রান করতে। কোটলার স্টেডিয়ামে বিরাট কোহলির নামাঙ্কিত প্যাভিলিয়ন রয়েছে। তাঁর সামনে দাঁড়িয়ে সহাস্য বিরাটের ছবি দেখা গিয়েছে। নিজের মাঠে অবশ্য বিরাট নামবেন বেঙ্গালুরুর হয়ে। খেলতে চান অনবদ্য ইনিংস।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নারের দলের মূল সমস্যা ব্যাটিংয়ে। পাওয়ারপ্লে-তে দ্রুতগতিতে রান উঠছে না। ওপেনার হিসেবে ফিল সল্টও রান পাচ্ছেন না। পাওয়ারপ্লে-তে সবচেয়ে ভালো বোলিং করা আরসিবির সামনে দিল্লির তাই কঠিন লড়াই। প্রথম ৬ ওভারে আরসিবি বোলাররা ৭.২৯ ইকনমি রেটে ২২ উইকেট তুলে নিয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে আয়ারল্যান্ড সফরে খেলার জন্য শিবির ছেড়েছেন। আরসিবিতে বেশ কয়েকজন পাওয়ারহিটার রয়েছেন। বিরাট কোহলি ও ফাফ দু প্লেসি ঝড় তুলতে সময় নেন না। তবু বোলারদের পারফরম্যান্সে স্বস্তিতে ডেভিড ওয়ার্নার। কিন্তু ব্যাটিংয়ে কোনও রদবদল হয় কিনা সেদিকে নজর থাকবে।

ফাফ দু প্লেসি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মিডল অর্ডারও অনেক সময় ক্লিক করছে না। বিরাট, ফাফ ও ম্যাক্সওয়েলের মধ্যে দুজন রান না পেলেই চাপ এসে যাচ্ছে। এই অবস্থায় ডেভিড উইলির পরিবর্ত হিসেবে দলে আসা কেদার যাদবকে কাল খেলানো হয় কিনা সেটা দেখার। উইকেটের চরিত্র দেখে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে হর্ষল প্যাটেল বা বিজয়কুমার ভাইশাককে খেলানো হবে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ফিল সল্ট (উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ বা রাইলি রুসো, প্রিয়ম গর্গ বা যশ ঢুল, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, আমন খান, রিপল প্যাটেল, আনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা। বোলিংয়ের সময় কোনও ব্যাটারের জায়গায় খেলবেন খলিল আহমেদ।

আরসিবির সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, সুযশ প্রভুদেশাই, অনুজ রাওয়াত বা কেদার যাদব, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহীপাল লোমরর, ওয়ানিন্দু হাসারঙ্গা, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড। বোলিংয়ের সময় নামানো হবে হর্ষল প্যাটেলকে।

দিল্লিতে চলতি আইপিএলে প্রথম ইনিংসে গড় স্কোর ১৬৫। যদিও জেতার ক্ষেত্রে তা ১৯৭। স্পোর্টিং উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররাও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। জোরে বোলাররা এখনও অবধি ২৯টি ও স্পিনাররা ২২টি উইকেট নিয়েছেন। তবে পেসারদের চেয়ে কৃপণ বোলিং করছেন স্পিনাররা। বৃষ্টির আশঙ্কা নেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+