IPL 2023: আইপিএলে দিল্লির দুর্গে দ্বৈরথে মুম্বই, প্রথম জয়ের সন্ধানে কোন রণকৌশল?

আইপিএলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাল মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি। পারস্পরিক দ্বৈরথের নিরিখে এখনও অবধি মুম্বই এগিয়ে রয়েছে দিল্লির চেয়ে।

দুই দল আইপিএলে পরস্পরের মুখোমুখি হয়েছে ৩২ বার। ১৭টিতে জিতেছে মুম্বই, দিল্লির জয় এসেছে ১৫টিতে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে দিল্লি ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু ফিরতি সাক্ষাতে ৫ উইকেটে ম্যাচ জেতে মুম্বই।

দিল্লি বনাম মুম্বই

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস তিনটি ম্যাচ খেলেছে। মুম্বই ইন্ডিয়ান্স খেলেছে ২টি ম্যাচ। ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মার নেতৃত্বাধীন দুই দলের কাছে জয় এখনও অধরাই। ফলে কাল দুই দলই জয়ের মুখ দেখতে মুখিয়ে থাকবে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার দুটি হাফ সেঞ্চুরি পেলেও তাঁর স্ট্রাইক রেট মাত্র ১১৭.০৩। পৃথ্বী শ তিনটি ম্যাচ মিলিয়ে খেলেছেন ১৭ বল। তিনিও চূড়ান্ত ব্যর্থ। স্বাভাবিকভাবেই মিডল অর্ডারের উপর চাপ চলে আসছে। পৃথ্বী ছন্দে থাকলে সেটা হয় না। তাঁর ব্যর্থতা এবং ওয়ার্নারের হতাশাজনক স্ট্রাইক রেট দিল্লির মাথাব্যথার কারণ।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা রয়েছে বোলিং বিভাগ নিয়ে। এমনিতেই জসপ্রীত বুমরাহ নেই। জোফ্রা আর্চারও কনুইয়ের অস্বস্তি নিয়ে আগের ম্যাচে খেলতে পারেননি। স্পিন বোলিং আক্রমণও আহামরি নয়। রোহিত শর্মা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি-সহ দলের সিনিয়রদের ভালো খেলতেই হবে ঘুরে দাঁড়ানোর জন্য। দিল্লি কোচ রিকি পন্টিং ব্যর্থতার কারণই ধরতে পারছেন না!

রোহিত শর্মা

রোহিত শর্মার ফর্মের দিকেও নজর থাকবে। রোহিত শেষ আইপিএল অর্ধশতরান করেছেন ২৪টি ইনিংস আগে। এর মধ্যে তিনি ৪৭০ রান করেছেন। গড় ১৯.৫৮, স্ট্রাইক রেট ১২০.২০। ২০২২ থেকে টি ২০-তে ১০০ বা তার বেশি ছক্কা মারা চার ক্রিকেটার কাল মাঠে থাকবেন। তাঁরা হলেন টিম ডেভিড (১২৪), রাইলি রুসো (১২৩), রভম্যান পাওয়েল ও সূর্যকুমার যাদব (১০১)।

david warner

দিল্লির স্টেডিয়ামে ২০১৯ সাল থেকে ৩১টি টি ২০ ম্যাচ হয়েছে। রান তাড়া করা দল জিতেছে ২৩টিতে, হেরেছে ৬টিতে, টাই হয়েছে ২টি ম্যাচ। গত সপ্তাহে দিল্লি বনাম গুজরাত ম্যাচে পেসাররা ভালোই সাহায্য আদায় করে নিয়েছেন উইকেট থেকে। কাল বৃষ্টিতে ব্যাঘাত ঘটার আশঙ্কা নেই। তবে পেসাররা দাপট দেখালে কারা এগিয়ে থাকবে তা বলা যাচ্ছে না।

মুম্বই ইন্ডিয়ান্স শিবির সূত্রে জোফ্রা আর্চারের ফিটনেস নিয়ে কিছু জানানো হয়নি। রোহিত বলেছিলেন, এটা ঠিক চোট নয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই কনুইয়ের অস্বস্তির কারণে বিশ্রাম দেওয়া হয়েছিল আর্চারকে। ফলে বোঝা যাচ্ছে মুম্বই এ ব্যাপারে ঝুঁকি নেবে না। দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে সম্ভবত পাবে না খলিল আহমেদকে। বিয়ে সেরে আসেননি মিচেল মার্শও।

রিকি পন্টিং ডেভিড ওয়ার্নার

খলিল ফিট না থাকলে চেতন সাকারিয়াকে খেলাতে পারে দিল্লি। প্রথমে ব্যাট করলে পৃথ্বী শ একাদশে থাকবেন। ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন মুকেশ শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে বোলিং করলে আরশাদ খানের পরিবর্তে খেলাতে পারে সন্দীপ ওয়ারিয়রকে। তিলক বর্মা ও কুমার কার্তিকেয়র মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ারের অদলবদল হতে পারে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্য়াটিং করলে)- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মণীশ পাণ্ডে, রাইলি রুসো, রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল (উইকেটকিপার), চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং করলে)- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ট্রিস্টান স্টাবস, টিম ডেভিড, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, সন্দীপ ওয়ারিয়র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+