IPL 2023: রাহানের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বইকে হারাল চেন্নাই! একই দিনে তিনবার কমলা টুপির হাতবদল
আইপিএলে এখনও জয়ের মুখ দেখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরুতে আরসিবির কাছে পরাস্ত হওয়ার পর আজ ঘরের মাঠে রোহিত শর্মারা হারলেন চেন্নাই সুপার কিংসের কাছে। ফের ডোবাল ব্যাটিং। অন্যদিকে, সিএসকে ছিনিয়ে নিল টানা দ্বিতীয় জয়।
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য ১৫৮ রানের টার্গেট রেখেছিল মুম্বই। যদিও রোহিত শর্মার দলের বোলাররা সিএসকে-র উপর চাপ তৈরি করতে পারলেন না। অজিঙ্ক রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড় দুরন্ত ব্যাটিং করলেন।

অজিঙ্ক রাহানে চলতি আইপিএল খেলতে নেমে এবারের টুর্নামেন্টে দ্রুততম অর্ধশতরান করলেন। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ১৯ বল খেলে। রাহানে ভারতের হয়ে ২০১৬ সালে শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলেছিলেন। ২০১৮ সালের পর দেশের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে খেলার সুযোগ পাননি। টেস্ট দলেও এখন ব্রাত্য। ফলে আইপিএলে আজকের ইনিংস স্বস্তি দেবে রাহানেকে।
তিনে নেমে রাহানে সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৬১ রান করলেন। প্রথম ওভারের চতুর্থ বলে শূন্য রানে পড়েছিল সিএসকের প্রথম উইকেট। ডেভন কনওয়েকে বোল্ড করেন জেসন বেহরেনডর্ফ। যদিও সেই ধাক্কা সিএসকে সামাল দেয় রাহানের ঝোড়ো ব্যাটিংয়ে। কেকেআর ছেড়ে দিয়েছিল রাহানেকে। মিনি অকশন থেকে তাঁকে নিয়েছিল সিএসকে।

রাহানে আজ যখন পীযূষ চাওলার বলে আউট হন তখন ৮ ওভারে ৮২ রান তুলে ফেলেছে সিএসকে। ৬ ওভারের শেষে স্কোর ছিল ১ উইকেটে ৬৮। ৪.৩ ওভারে উঠেছিল ৫০ রান। ১০০ রান আসে ১০.৪ ওভারে। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে শিবম দুবে করেন ২৬ বলে ২৮। তাঁকে বোল্ড করেন টিম ডেভিডের পরিবর্তে নামা ইমপ্যাক্ট প্লেয়ার কুমার কার্তিকেয়।
এরপর ধীরেসুস্থে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ঋতুরাজ গায়কোয়াড় ও অম্বাতি রায়ুডু। দীপক চাহারের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন তিনি। চাহার এদিন ১ ওভার বোলিং করার পর আর বোলিং করেননি। মাঠের বাইরে যান। চোট সারিয়ে মাঠে ফিরে ছন্দ পাচ্ছিলেন না। এদিন ফের তিনি বেরিয়ে যাওয়ায় তাঁর চোট নিয়ে সংশয় তৈরি হলো।
১১ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৪০ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। রায়ুডু তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন। বেহরেনডর্ফ ৩ ওভারে ২৪, পীযূষ চাওলা ৪ ওভারে ৩৩ ও কুমার কার্তিকেয় ৪ ওভারে ২৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

এর আগে, প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৭ তোলে মুম্বই ইন্ডিয়ান্স। ঈশান কিষাণ ২১ বলে ৩২, টিম ডেভিড ২২ বলে ৩১, তিলক বর্মা ১৮ বলে ২১, রোহিত শর্মা ১৩ বলে ২১ রান করেন। সূর্যকুমার যাদব ১, ক্যামেরন গ্রিন ১২ ও আরশাদ খান ১ রানে সাজঘরে ফেরেন। ট্রিস্টান স্টাবস করেন ৫। হৃতিক শোকিন ১৩ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাদেজা তিনটি এবং তুষার দেশপাণ্ডে ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নেন।
আজ তিনবার হাতবদল হলো কমলা টুপি। সর্বাধিক রান সংগ্রহকারীর দখলে থাকে এই টুপি। আজ রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে প্রথমে কমলা টুপি পান জস বাটলার। এরপর অর্ধশতরান করে টুপির দখল নেন ডেভিড ওয়ার্নার। দিনের শেষে অরেঞ্জ ক্যাপ এলো চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের কাছে। ৩ ম্যাচে তাঁর রান ১৮৯। ওয়ার্নারের রয়েছে ১৫৮ রান, বাটলারের ১৫২।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications