চন্দ্রকান্ত পণ্ডিতের ভাষণে রিঙ্কুর ভূয়সী প্রশংসা,নায়ককে বিশেষ উপহার দিলেন সিইও

কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মুখে ছাত্রের ভূয়সী প্রশংসা। মাঠ থেকে সাজঘর নাইটদের নয়নের মনি এখন একজনই, রিঙ্কু সিং। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়ে সতীর্থদের অভিনন্দন জোরে ভাসছেন রিঙ্কু সিং। সাজ ঘরে পৌঁছে কোচের দ্বরাজ সার্টিফিকেট পেলেন নাইট ব্যাটসম্যান।

ম্যাচ জিতে তখন সাজঘরে ফিরেছে গোটা নাইট রাইডার্স। নীতীশ রানা ,উমেশ যাদব, রিঙ্কু সিংদের নিয়ে সেখানেই যেন টোল খুলে বসলেন পণ্ডিত মশাই। বাধ্য ছাত্রের মতই স্যারের কথা শুনছেন নাইট ক্রিকেটাররা । তবে কোচের বক্তব্যের সিংহভাগ জুড়েই থাকলেন রিঙ্কু সিং। কেকেআরের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সাজঘরে বক্তব্য রাখছেন চন্দ্রকান্ত পণ্ডিত।

চন্দ্রকান্ত পণ্ডিত

সেখানে তিনি বলেছেন,' ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আমি ক্রিকেটার এবং কোচ হিসাবে দুটি ইনিংস কে সবসময় মনে রেখেছি। একটি রঞ্জিত ট্রফিতে রবি শাস্ত্রী ছয় বলে ছয় ছক্কা। অন্যটি শারজায় জাভেদ মিয়াদাদের শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানোর মুহূর্ত।আমার কাছে এই তালিকায় তৃতীয়টা অবশ্যই রিঙ্কু সিংয়ের এই ইনিংস।'


কোচের এই বক্তব্যের পরই রিঙ্কুকে নিয়ে উল্লাসে ফেটে পড়ে গোটা নাইট সাজঘর।সিইও ভেঙ্কি মাইশোর এসে রিঙ্কুর পিঠ চাপড়ে দেন। নায়কের হাতে বিশেষ উপহার ও তুলে দেন ভেঙ্কি। সবার অভিবাদন গ্রহণ করেন রিঙ্কু। গোটা নাইট শিবির রিঙ্কুকে মজে থাকলেও কোচ কিন্তু আরও একজনকে বড় সার্টিফিকেট দিলেন, তিনি উমেশ যাদব।

রিঙ্কু সিং ও নীতীশ রানা

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে প্রথম বলে তিনি এক রান করে তিনিই রিঙ্কুকে ব্যাট করার সুযোগ করে দেন। পাশাপাশি চন্দ্রকান্ত পণ্ডিত ধন্যবাদ জানান অধিনায়ক নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ারকে।নাইট সাজঘরে তখন শুধুই করতালির আওয়াজ।রবিবার ম্যাচ জয়ের পরই মাঠে চলে আসেন দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিত।

রিঙ্কু সিং

জয়ের নায়ক রিঙ্কুকে জড়িয়ে ধরেন আবেগে ভেসে যান ডাকাবুকো এই কোচ। ছাত্রের কীর্তি দেখে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না পণ্ডিত মশাইও। সম্ভবত তার চোখের কোনটাও জলে ভিজে গিয়েছিল। বিদেশি কোন কোচ নয়, এবার রঞ্জি জয়ী চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরে আস্থা রাখে নাইট টিম ম্যানেজমেন্ট।
বরাবরই তারকা নয় প্রতিভার প্রতি জোর দেন পণ্ডিত মশাই। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন। এবার নাইটদের দলের হেডস্যার। পণ্ডিতের শিক্ষায় উজ্জীবিত নাইট ছাত্ররা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+