IPL 2023: গ্রিনের সেঞ্চুরি, রোহিতের অর্ধশতরান! হায়দরাবাদকে হারাল মুম্বই, প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল
আইপিএলের মরণবাঁচন ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলের পয়েন্ট হলো ১৪ ম্যাচে ১৬। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি আরসিবি বনাম গুজরাত টাইটান্স ম্যাচ।
বেঙ্গালুরুর ম্যাচটি পরিত্যক্ত হলেই চতুর্থ দল হিসেবে প্লে-অফে চলে যাবে মুম্বই ইন্ডিয়ান্স। বল হাতে আকাশ মাধওয়াল চার উইকেট নিয়েছিলেন। এরপর ক্যামেরন গ্রিনের শতরান ও রোহিত শর্মার অর্ধশতরানের সৌজন্য কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

টি ২০ কেরিয়ারে প্রথম শতরানটি গ্রিন পেলেন ভারতের মাটিতেই। ৪৭ বলে অর্ধশতরান পূর্ণ করে অপরাজিত থাকলেন ১০০ রানেইষ। আটটি করে চার ও ছয় মেরেছেন অস্ট্রেলিয়ার এই তরুণ ক্রিকেটার। সূর্যকুমার যাদব ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকলেন। ১২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

জয়ের জন্য ২০১ রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২.৫ ওভারে ঈশান কিষাণ দলগত ২০ রানে ভুবনেশ্বর কুমারের শিকার হন। একটি করে চার ও ছয়ের সাহায্যে তিনি করেন ১২ বলে ১৪ রান। এরপর রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিন দ্বিতীয় উইকেট জুটিতে ১২৮ রান যোগ করে দলের জয়ের পথ প্রশস্ত করেন।

রোহিত শর্মা এদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫ হাজার রান ও টি ২০ কেরিয়ারে ১১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন। ১৪তম ওভারের প্রথম বলে রোহিতকে প্যাভিলিয়নে ফেরান ময়াঙ্ক ডাগর। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে রোহিত ৩৭ বলে ৫৬ রান করেন।

এরপর আর কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। তাদের নেচ রান রেট উন্নত হলেও নেগেটিভেই রয়েছে। মুম্বইয়ের জয় ছিটকে দিল রাজস্থান রয়্যালসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে আরসিবি ১৫ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে রোহিতরাই শেষ চারে চলে যাবেন।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬ ও ময়াঙ্ক ডাগর ৪ ওভারে ৩৭ রান গিয়ে ১টি করে উইকেট পেলেন। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ময়াঙ্ক আগরওয়ালের ৪৬ বলে ৮৩, বিভ্রান্ত শর্মার ৪৭ বলে ৬৯ রানের দৌলতে ৫ উইকেটে ২০০ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আকাশ মাধওয়াল চারটি ও ক্রিস জর্ডন ১ উইকেট পান।
আরসিবি-গুজরাত ম্যাচে বৃষ্টিতে ধুয়ে গেলে বুধবার এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications