IPL 2022: চেন্নাই-ব্যাঙ্গালোর ম্যাচে ধোনি এবং কোহলির সামনে অসংখ্য নজিরের ছড়াছড়ি, না পড়লে বিরাট মিস
IPL 2022: চেন্নাই-ব্যাঙ্গালোর ম্যাচে ধোনি এবং কোহলির সামনে অসংখ্য নজিরের ছড়াছড়ি, না পড়লে বিরাট মিস
বুধবার চলতি আইপিএল-এর ৪৯তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস। বিরাট বনাম ধোনির দ্বৈরথের দিকেই এই ম্যাচে চোখ থাকবে ক্রীড়াপ্রেমীদের। একই সঙ্গে নজর থাকবে কোহলি রান পান কি না সেই দিকে, এই ম্যাচে দুই দলের একাধিক ক্রিকেটারের কাছে সুযোগ থাকলে ব্যক্তিগত নজির গড়ার। এক নজরে দেখে নিন এই ম্যচে কী কী নজির তৈরি করার সুযোগ রয়েছে দুই দলের ক্রিকেটারদের সামনে।

বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করার হাতছানি এমএস ধোনির সামনে:
এই ম্যাচে প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলির নজির স্পর্শ করার সুযোগ থাকছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করা মহেন্দ্র সিং ধোনির। এই ম্যাচে মাত্র ৬ রান করলেই বিরাট কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ছয় হাজার রান পূর্ণ করবেন ধোনি। পাশাপাশি তিনি যদি ছয়টি চার মারতে পারেন তা হলে টি-২০ ক্রিকেটে ৫০০টি চারের মালিক হবেন।

ধোনির রেকর্ড স্পর্শ করতে পারেন দীনেশ কার্তিক:
দীনেশ কার্তিক এই ম্যাচে একটি ক্যাচ নিলেই ছুঁয়ে ফেলবেন মহেন্দ্র সিং ধোনির কৃতিত্ব। ১টি ক্যাচ নিলে টি-২০ ক্রিকেটে ২০০টি ক্যাচের মালিক হবেন মাহি। মাহির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন কার্তিক।

আইপিএল-এ নতুন মাইলস্টোন স্পর্শের সামনে জাডেজা:
এই ম্যাচে এক রান করলেই আইপিএল কেরিয়ারে ২৫০০ রান পূর্ণ করবেন রবীন্দ্র জাডেজা। আড়াই হাজার রান এবং একশোর বেশি উইকেট নেওয়া প্রথম ক্রিকেটর হবে জাডেজা।

আইপিএল-এ ৬৫০০ রান পূর্ণ করার সুযোগ বিরাট কোহলির সামনে:
আইপিএল কেরিয়ারে ৬৫০০ রান পূর্ণ করতে পারেন বিরাট কোহলি। এই নজির তৈরি করতে তাঁর প্রয়োজন মাত্র ৩১ রান। পাশাপাশি ৪১ রান করলে টি-২০ কেরিয়ারে ১০৫০০ রান করবেন কোহলি।

আইপিএল-এ ৫০০০ পূর্ণ করার সুযোগ রবীন উথাপ্পার সামনে:
এই ম্যাচে একটি অর্ধ শতরা অর্থাৎ ৫০ রান করলেই আইপিএল কেরিয়ারে পাঁচ হাজার রান পূর্ণ করবেন রবীন উথাপ্পা। যে ফর্মে তিনি রয়েছে তাতে এই ম্যাচে পাঁচ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারেন তিনি।

অন্যান্য নজির:
একটি ছয় মারলে আইপিএল-এ ৫০টি ছয়ের মালিক হবেন মঈন আলি। একটি ক্যাচ ধরলে টি-২০ ক্রিকেটে ৫০টি ক্যাচ ধরার নজির গড়বেন ডেভন কনওয়ে। ৯ রান করলে সিএসকের হয়ে আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করবেন ডোয়েন ব্র্যাভো। গত ম্যাচে ব্র্যাভো দলের বাইরে বসিয়ে রেখেছিলেন ধোনি। একটি উইকেট নিলে টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেটের মালিক হবেন মঈন আলি।

জরুরি তথ্য:
মোট ২৯ বারের সাক্ষাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতেছে ২৯টি ম্যাচে এবং আরসিবি জিতেছে ৯টি ম্যাচে। একটি ম্যাচের কোনও ফলাফল বেড় হয়নি। পাঁচটি ম্যাচে সম্মুখীন হলে আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ বলের সম্মুখীন হওয়ার নজির গড়বেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের হয়ে এ দিন ২০০তম ম্যাচটি খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলির পর কোনও একটি ফ্রাঞ্জাইজির হয়ে দু'শো ম্যাচ খেলার নজির গড়া দ্বিতীয় ক্রিকেটার মাহি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications