IPL 2022: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সূচি, কোন বিষয়ে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন কেন?

বিতর্ককে সঙ্গী করে গত বছর আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে কেন উইলিয়ামসনে আস্থা রেখেও সাফল্য আসেনি। তবে এবার নতুন দল নিয়ে নতুন সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ই ধরা পড়ল সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনের গলায়।

গত নভেম্বরে টি ২০ বিশ্বকাপের পর ভারত সফরে এসে কেন উইলিয়ামসন টি ২০ সিরিজে বিশ্রাম নেন। টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলা এবং ব্যাট হাতে দারুণ লড়াই ও অধিনায়কত্বের জন্য প্রশংসিত হয়েছিলেন কেন। কানপুর টেস্টে খেললেও মুম্বই টেস্টে খেলতে পারেননি চোটের কারণে। সেই চোটের কারণে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি নিউজিল্যান্ড অধিনায়ককে। তবে আইপিএল খেলতে এসে অনুশীলনে নেমে পড়েছেন। আর তাতেই কেন উইলিয়ামসনের ফিটনেস নিয়ে যে সংশয় ছিল সানরাইজার্স হায়দরাবাদের কর্তাদের মনে, তা আপাতত উধাও।

সানরাইজার্স হায়দরাবাদ দলে হেড কোচ টম মুডি, ব্যাটিং কোচ ব্রায়ান লারা, স্পিন বোলিং কোচ মুথাইয়া মুরলীধরনের সঙ্গে থাকছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিডস্টার ডেল স্টেইন। গত অগাস্টে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সানরাইজার্সের সাপোর্ট স্টাফে থাকছেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯৫ ম্যাচে ৯৭ উইকেট নেওয়া স্টেইন। ভারতে পৌঁছানোর পর তাঁর মনে বহু স্মৃতি ভিড় করলেও কোচিংয়ের ভূমিকা উপভোগ করার জন্য তিনি যে মুখিয়ে রয়েছে সে কথা জানাতে ভোলেননি স্টেইন।

আইপিএলে কোন বিষয়ে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন কেন?

এবার একনজরে দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দরাবাদ কবে কাদের বিরুদ্ধে খেলতে নামছে: ২৯ মার্চ রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৯ এপ্রিল চেন্নাই সুপার কিংস (বিকেল সাড়ে ৩টে), ১১ এপ্রিল গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৫ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৭ এপ্রিল পাঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৩ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৭ এপ্রিল গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১ মে চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৫ মে দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৮ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বিকেল সাড়ে ৩টে), ১৪ মে কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৭ মে মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ২২ মে পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+