IPL 2022: ঋতুরাজ স্পর্শ করলেন সচিনের রেকর্ড! আইপিএলে কারা ৯৯ রানে গিয়েও শতরান পাননি?
চেন্নাই সুপার কিংসের চলতি আইপিএলে ব্যর্থতার বড় কারণ ছিল ঋতুরাজ গায়কোয়াড়ের ছন্দে না থাকা। মরণ-বাঁচন ম্যাচে তিনি দুর্ধর্ষ ফর্মে ফিরলেন। গড়লেন একাধিক নজির। তবে এক রানের জন্য শতরান হাতছাড়া করেই সাজঘরে ফিরতে হলো। আইপিএলে দ্রুততম ১ হাজার রান পূর্ণ করে সচিন তেন্ডুলকরের রেকর্ড অবশ্য এদিন তিনি স্পর্শ করেছেন।
Ruturaj Gaikwad. Easy as You Like Against Umran Malik pic.twitter.com/crCgvz2gm1
— 🎰 (@sharukhMSD) May 1, 2022
আইপিএলে ঋতু-রাজ
ঋতুরাজ গায়কোয়াড়ের এটি তৃতীয় আইপিএল মরশুম। ২০২০ সালে ৬টি ম্যাচে ২ বার অপরাজিত থেকে ২০৪ রান করেছিলেন, তিনটি অর্ধশতরান করেন, সর্বাধিক ছিল ৭২। গত বছরের আইপিএলে তিনি সর্বাধিক রান সংগ্রহকারী হন, যদিও প্রথমদিকে লাগাতার ব্যর্থ হচ্ছিলেন। কিন্তু তাঁকে খেলিয়ে যাচ্ছিল সিএসকে। ১৬ ম্যাচে ২ বার অপরাজিত থেকে তিনি ১টি শতরান ও ৪টি অর্ধশতরানের মাধ্যমে ৬৩৫ রান করেন, সর্বাধিক ছিল অপরাজিত ১০১।
|
ছন্দে ফিরছেন
এবার ৯টি ম্যাচে এখনও অবধি তাঁর সংগ্রহ ২৩৭, সর্বাধিক এদিনের ২৩৭। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন। লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস দুই ম্যাচেই করেন ১ রান, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৬ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭ রানে আউট হওয়ার পর গুজরাত টাইটান্স ম্যাচে খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ফের শূন্যে আউট হন, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেন ৩০। উল্লেখ্য, চলতি আইপিএলে তাঁর দুটি অর্ধশতরানই এলো পুনের এমসিএ স্টেডিয়ামেই। সেই সঙ্গে ডেভন কনওয়ের সঙ্গে যে ১৮২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন তা চেন্নাই সুপার কিংসের পক্ষেও রেকর্ড।
|
স্পর্শ করলেন সচিনের রেকর্ড
এদিন ঋতুরাজ আইপিএলে ১ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে গেলেন। ৩১ ম্যাচে তাঁর রান ১০৭৬, গড় ৩৯.৮৫, স্ট্রাইক রেট ১৩৩। নিজের ৩১তম আইপিএল ইনিংসে ১ হাজার রান পেরিয়ে তিনি স্পর্শ করলেন সচিন তেন্ডুলকরকে। আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১ হাজারে পৌঁছানোর রেকর্ড ছিল মাস্টার ব্লাস্টারের দখলে, তাতে থাবা বসালেন ঋতুরাজ। দেবদত্ত পাড়িক্কল ও ঋষভ পন্থের লেগেছিল ৩৫ ইনিংস, রোহিত শর্মা ৩৭তম আইপিএল ইনিংসে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন।
|
৯৯ আর ১০০-র মধ্যে বিরাট ফারাক!
ঋতুরাজ আজ আউট ৯৯ রানে। এর আগে চারজন ব্যাটার ঋতুরাজের মতো ১ রানের জন্য শতরান করতে পারেননি আউট হওয়ায়। ২০১৩ সালে আরসিবির বিরাট কোহলি দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৯৯ রানে আউট হন। পৃথ্বী শ দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১ রানে আউট হয়েছিলেন। ২০২০ সালের আইপিএলে ক্রিস গেইল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯৯ রানে আউট হন। ওই বছরই ঈশান কিষান আরসিবির বিরুদ্ধে ১ রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন। এ ছাড়া ৯৯ রানে অপরাজিত থেকে শতরান হয়নি তিন ব্যাটারের। তাঁরা হলেন সুরেশ রায়না (২০১৩ সালে ৫২ বলে ৯৯ রানে অপরাজিত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে), ক্রিস গেইল (কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আরসিবির বিরুদ্ধে ২০১৯ সালে ৬৪ বলে ৯৯ রানে অপরাজিত ছিলেন) এবং ময়াঙ্ক আগরওয়াল (গত মরশুমে পাঞ্জাব কিংসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৮ বলে ৯৯ রানে অপরাজিত ছিলেন।












Click it and Unblock the Notifications