Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL Highlights : পৃথ্বীর বিক্রমে ম্লান কলকাতা, জিতে লিগ তালিকার দ্বিতীয় স্থানে দিল্লি

IPL Highlights : গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে মরিয়া কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস

চলতি আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচ মাত্র ১ রানে হেরে যাওয়া দিল্লি আজ জিতে ফের ছন্দে ফিরতে চায়। অন্যদিকে লাগাতার চার ম্যাচে হারার পর পাঞ্জাব কিংসকে ধরাশায়ী করে ছন্দ খুঁজে পাওয়া কলকাতা আজ জিতে আরও ওপরে উঠতে মরিয়া। ফলত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দলের হাই-ভোল্টেজ মোকাবিলা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। ম্যাচে শেষ হাসি কোন দলের অধিনায়কের মুখে থাকে, তা তো সময় বলবে। ম্যাচের সব আপডেট দেখে নিন এক ক্লিকে।

IPL Highlights : পৃথ্বীর বিক্রমে ম্লান কলকাতা, জিতে লিগ তালিকার দ্বিতীয় স্থানে দিল্লি

Apr 29, 2021, 10:48 pm IST

কেকেআরের বিরুদ্ধে ৭ উইকেটের দাপুটে জয় হাসিল করে আইপিএল তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
Apr 29, 2021, 10:42 pm IST

৮ বলে ১৬ রান করে আউট হলেন ঋষভ পন্থ।
Apr 29, 2021, 10:39 pm IST

৮২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলেন পৃথ্বী শ।
Apr 29, 2021, 10:30 pm IST

৪৭ বলে ৪৬ রান করে আউট হলেন শিখর ধাওয়ান। চারটি চার ও একটি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। ১৩২ রানে প্রথম উইকেট হারাল দিল্লি।
Apr 29, 2021, 10:22 pm IST

১৩ ওভার শেষে দিল্লির স্কোর ১২৩/০। ম্যাচ জিততে ৪২ বলে ৩২ রান প্রয়োজন ঋষভ পন্থ শিবিরের।
Apr 29, 2021, 10:13 pm IST

পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ।
Apr 29, 2021, 10:11 pm IST

১০ ওভার শেষে দিল্লির স্কোর কোনও উইকেট না হারিয়ে ৯৫।
Apr 29, 2021, 10:09 pm IST

আহমেদাবাদে পৃথ্বী শ-এর ব্যাটিং ঝড় অব্যাহত। বরুণ চক্রবর্তীকে ছক্কা হাঁকালেন ডান হাতি।
Apr 29, 2021, 10:04 pm IST

১৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন পৃথ্বী শ। যেটি চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরান।
Apr 29, 2021, 9:58 pm IST

৭ ওভার শেষে দিল্লির স্কোর ৭১/০।
Apr 29, 2021, 9:44 pm IST

অন্যদিকে চারে বন্যা বইছে শিখর ধাওয়ানের ব্যাট থেকেও।
Apr 29, 2021, 9:43 pm IST

সুনীল নারিনকে একটি ছক্কা ও চার হাঁকালেন পৃথ্বী শ। ৪ ওভার শেষে দিল্লির স্কোর ৫৭/০।
Apr 29, 2021, 9:33 pm IST

এবার বরুণ চক্রবর্তীর বলে চার হাঁকালেন মারমুখী পৃথ্বী শ। ২ ওভার শেষে দিল্লির স্কোর ৩৫/০।
Apr 29, 2021, 9:30 pm IST

শিবম মাভির প্রথম ওভারে ৬টি চার মারলেন পৃথ্বী শ। অজিঙ্ক রাহানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে এই কাজ করলেন তরুণ ব্যাটসম্যান। প্রথম ওভার শেষে দিল্লির স্কোর ২৫/০।
Apr 29, 2021, 9:12 pm IST

শেষবেলার আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলল কেকেআর। ২৭ বলে ৪৫ রান করেন দ্রে রাস।
Apr 29, 2021, 9:03 pm IST

অনেক কষ্টে ব্যাট চালিয়ে বাউন্ডারি পাচ্ছে কেকেআর। রাবাডাকে পরপর দুটি ছক্কা হাঁকালেন আন্দ্রে রাসেল।
Apr 29, 2021, 8:53 pm IST

১০ বলে ১৪ রান করে অক্ষর প্যাটেলের শিকার হলেন দীনেশ কার্তিক। ১০৯ রানে ৬ উইকেট হারাল কেকেআর।
Apr 29, 2021, 8:49 pm IST

১৬ ওভার শেষে কেকেআরের স্কোর ১০৫/৫।
Apr 29, 2021, 8:45 pm IST

আন্দ্রে রাসেলের ৬ হাজার টি২০ রান পূর্ণ হল। সেই আবহে ব্যাট চালানো শুরু করলেন দ্রে রাস।
Apr 29, 2021, 8:44 pm IST

১৫তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকালেন দীনেশ কার্তিক। ৫ উইকেট হারিয়ে কেকেআরের স্কোর ৯৫।
Apr 29, 2021, 8:33 pm IST

আবেশ খানের বলে তুলে মারতে গিয়ে আউট হলেন কেকেআরের শুভমান গিল। ৩৮ বলে ৪৩ করলেন ডানহাতি ওপেনার। ৮৫ রানে পঞ্চম উইকেট হারাল কলকাতা।
Apr 29, 2021, 8:22 pm IST

ললিতের বলেই কোনও রান না করে আউট হলেন সুনীল নারিন।
Apr 29, 2021, 8:20 pm IST

কোনও রান না করেই ললিত যাদবের বলে আউট হলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান।
Apr 29, 2021, 8:18 pm IST

১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৭৩/২।
Apr 29, 2021, 8:14 pm IST

আউট হলেন রাহুল ত্রিপাঠী (১৫)। ৬৯ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর।
Apr 29, 2021, 8:09 pm IST

৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৬৫/১।
Apr 29, 2021, 8:06 pm IST

অষ্টম ওভারের শেষ বলে ছক্কা হাঁকালেন গিল। ৮ ওভার শেষে কেকেআরের স্কোর ৫৮/১।
Apr 29, 2021, 8:04 pm IST

৭ ওভার শেষে কেকেআরের স্কোর ৪৯/১। ধীরে ধীরে ব্যাট খুলছেন শুভমান গিল।
Apr 29, 2021, 7:48 pm IST

ছক্কা হাঁকিয়ে অক্ষর প্যাটেলের বলে স্ট্যাম্প হলেন নীতীশ রানা। ২৫ রানে প্রথম উইকেট হারাল কেকেআর।
Apr 29, 2021, 7:39 pm IST

২ ওভার শেষে কেকেআরের স্কোর ১০/০।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+