আইপিএলের তুল্যমূল্য ম্যাচে কলকাতার বিরুদ্ধে টসে জিতল দিল্লি, ফিল্ডিং নিলেন ঋষভ
আইপিএলের তুল্যমূল্য ম্যাচে কলকাতার বিরুদ্ধে টসে জিতল দিল্লি, ফিল্ডিং নিলেন ঋষভ
আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন ঋষভ পন্থ। শিশিরের কারণে রাতে ফিল্ডার এবং বোলারদের জন্য বল গ্রিপ করা সমস্যাজনক হবে বলে মনে করেন দিল্লির অধিনায়ক।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচ পর ওই জয় ইয়ন মর্গ্যানদের মনে যে আত্মবিশ্বাস জুগিয়েছে, তা অনায়াসে বলা যায়। আজকের ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া কলকাতা। অন্যদিকে একই মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ১ রানে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আজ জিতে চেনা ছন্দে ফিরতে মরিয়া মরিয়া ঋষভ পন্থ শিবির।
এর আগে পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৮ ম্যাচ নিয়ে আইপিএল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে দিল্লি। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। মাস্ট উইন ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি ইয়ন মর্গ্যান শিবির। অন্যদিকে কাঁধে চোটের কারণে আজ খেলতে পারছেন না অমিত মিশ্র। পরিবর্তে দিল্লির প্রথম একাদশে জায়গা পেলেন ললিত যাদব।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, ললিত যাদব, কাগিসো রাবাডা, আবেশ খান।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।












Click it and Unblock the Notifications