চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবিরে যোগ দুই মহাতারকার
চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম হোটেলে পৌঁছে গেলেন অধিনায়ক বিরাট কোহলি। এদিন সকালেই বিরাটের আগে পৌঁছে যান আরেক মহাতারকা তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

দিল্লি ডেয়ারডেভিলসে তিন বছর খেলার পর ২০১১ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছেন এবি। বিরাট কোহলির পর এত বছর এবি ছাড়া আর কোনও ক্রিকেটার আরসিবিতে খেলেননি। চতুর্দশ আইপিএল খেলতে আজই দুজন শিবিরে যোগ দিলেন। আপাতত ৭ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।
BREAKING THE INTERNET :
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 1, 2021
The spaceship has landed! 🚀
AB de Villiers has joined the RCB bubble in Chennai. 👽#PlayBold #WeAreChallengers #IPL2021 #AllInForAB pic.twitter.com/pnvXGVl8ww
বিরাট ইংল্যান্ড সিরিজের পর বায়ো বাবল থেকে বেরিয়ে পরিবারের সঙ্গে কাটান। তারপর এদিন পৌঁছে গেলেন চেন্নাইয়ে। তিনিও এবি-র মতো সাতদিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকবেন। ২০০৮ সাল থেকেই আরসিবিতে রয়েছেন বিরাট। চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি শিবির চলছে আরসিবি-র। সাতদিনের কোয়ারান্টিন পর্ব কাটিয়ে দলকে অনুশীলন করানো শুরু করেছেন হেড কোচ সাইমন কাটিচ। তাঁর সঙ্গে কোয়ারান্টিন কাটিয়ে অনুশীলন শুরু করেছেন পেসার নভদীপ সাইনিও। আইপিএলের প্রথম দিনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেন বিরাটরা।
If you thought we were done breaking the internet for the day, think again! 😎
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 1, 2021
Captain Virat Kohli 👑 has arrived in Chennai 🤩#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/p1BS81eChE
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ
৯ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৪ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৮ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ২২ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৫ এপ্রিল- চেন্নাই সুপার কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৭ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩০ এপ্রিল- পঞ্জাব কিংস, ৩ মে- কলকাতা নাইট রাইডার্স, ৬ মে- পঞ্জাব কিংস, ৯ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ১৪ মে- দিল্লি ক্যাপিটালস, ১৬ মে- রাজস্থান রয়্যালস, ২০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ২৩ মে- চেন্নাই সুপার কিংস












Click it and Unblock the Notifications