Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএলে কলকাতা-দিল্লি যুদ্ধের নায়কদের চিনে নিন, দেখে নিন পরিসংখ্যান

আইপিএলে কলকাতা-দিল্লি যুদ্ধের নায়কদের চিনে নিন, দেখে নিন পরিসংখ্যান

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাব বৃদ্ধির মধ্যে আইপিএল আয়োজন নিয়ে না মুনির নানা মতের মধ্যে আজ টুর্নামেন্টের অতি গুরুত্বপূর্ণ মোকাবিলায় নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। যেখানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের গত ম্যাচে জয় হাসিল করেছে ইয়ন মর্গ্যান শিবির। একই মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের পূর্ববর্তী ম্যাচ হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। সে নিরিখে আজকের ম্যাচের তাৎপর্যই অন্যরকম। এ লড়াইয়ে কোন কোন তারকার দিকে নজর থাকবে, দেখে নেওয়া যাক।

কেকেআরের জার্সিতে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

কেকেআরের জার্সিতে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

কলকাতা নাইট রাইডার্সের সাম্প্রতিক সদস্য হিসেবে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান রয়েছে আন্দ্রে রাসেলের। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ২৩১ রান করেছে দ্রে রাস। আজ তাঁর ব্যাটিং পারফরম্যান্সের ওপর ভরসা রাখছে কেকেআর।

দিল্লির জার্সিতে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

দিল্লির জার্সিতে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

দিল্লি ক্যাপিটালসের সাম্প্রতিক সদস্য হিসেবে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান রয়েছে পৃথ্বী শ-এর। শাহরুখ খান শিবিরের বিরুদ্ধে টুর্নামেন্টে ২৪১ রান করেছেন ডান হাতি ওপেনার। আজ পৃথ্বীর ব্যাট চলে কিনা, তা দেখতে মুখিয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা।

কেকেআরের জার্সিতে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

কেকেআরের জার্সিতে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

কলকাতা নাইট রাইডার্সের সাম্প্রতিক সদস্য হিসেবে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সুনীল নারিন। ঋষভ পন্থ শিবিরের বিরুদ্ধে ২০টি উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। ১৩ রান দিয়ে নেওয়া ৪ উইকেট দিল্লির বিরুদ্ধে তাঁর সেরা বোলিং স্পেল।

দিল্লির জার্সিতে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

দিল্লির জার্সিতে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

দিল্লি ক্যাপিটালসের সাম্প্রতিক সদস্য হিসেবে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অমিত মিশ্র। কলকাতার বিরুদ্ধে আইপিএলে ১২টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ১৪ রান দিয়ে নেওয়া ৩ উইকেট সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আইপিএলে তাঁর সেরা স্পেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+