আইপিএল ২০২১-এর তৃতীয় সপ্তাহের সেরা ব্যাটিং পারফরম্যান্সে উঠতি থেকে তারকা

আইপিএল ২০২১-এর তৃতীয় সপ্তাহের সেরা ব্যাটিং পারফরম্যান্সে উঠতি থেকে তারকা

আর কয়েক ঘণ্টার মধ্যে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে টক্কর হতে চলেছে চেন্নাই সুপার কিংসের। ম্যাচে দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে টুর্নামেন্টের তৃতীয় সপ্তাহের সেরা ব্যাটিং পারফরম্যান্সগুলি দেখে নেওয়া যাক।

ঋতুরাজ গায়েকোয়াড়

ঋতুরাজ গায়েকোয়াড়

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন ঋতুরাজ গায়েকোয়াড়। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৪ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সিএসকে ওপেনার। ১২টি চার দিয়ে সাজানো গায়েকোয়াড়ের ওই ইনিংস। ম্যাচ ৭ উইকেটে জিতেছিল সিএসকে।

কেএল রাহুল

কেএল রাহুল

তালিকার দ্বিতীয় স্থানে থাকবে কেএল রাহুলের নাম। ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ব্যাটসম্যান শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের জার্সিতে ৫৭ বলে ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেন। সাতটি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ম্যাচও জেতে পাঞ্জাব কিংস।

পৃথ্বী শ

পৃথ্বী শ

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ৬টি চার মারেন পৃথ্বী শ। অজিঙ্ক রাহানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এই নজির গড়েন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। সেদিন ১৮ বলে অর্ধশতরানে পৌঁছেছিলেন পৃথ্বী। যা এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টের সবচেয়ে দ্রুত। ওই ম্যাচে ৪১ বলে ৮২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন পৃথ্বী। ১১টি চার ও তিনটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

সর্বাধিক রান সংগ্রাহক

সর্বাধিক রান সংগ্রাহক

শুক্রবারের আগে পর্যন্ত কমলা টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে ছিলেন শিখর ধাওয়ান। আরসিবি-র বিরুদ্ধে ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্সের বলে তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন কেএল রাহুল। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩৩১ রান করেছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। চলতি টুর্নামেন্টে চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+