আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদ ম্যাচেও কি বড় ফ্যাক্টর হবে টস? কী বলছে পিচ

আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদ ম্যাচেও কি বড় ফ্যাক্টর হবে টস? কী বলছে পিচ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করে সিএসকে-র বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ম্যাচের ভুল শুধরে টসে জিতে আগে ব্যাটিং নিয়েই সাফল্য পেয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। ঠিক একই সমীকরণ কি কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের ক্ষেত্রেও খাটবে? দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের মোকাবিলায় টস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা জেনে নেওয়া যাক।

দুবাইতে টসে জিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত

দুবাইতে টসে জিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত

আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ। পিচ ব্যাটিং সহায়ক হলেও শেষের দিকে মন্থর হবে বলে জানিয়েছেন কিউরেটর। তাই টসে জিতে আগে ব্যাটিং নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দুবাইতে আগে ব্যাট করে জিতেছে বেশি দল

দুবাইতে আগে ব্যাট করে জিতেছে বেশি দল

দুবাইতে এখনও পর্যন্ত আইপিএল ২০২০-এর যেকটি ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে সিংহভাগ জিতেছে আগে ব্যাট করা দল। এই পিচে প্রথম ইনিংসে বল ব্যাট পর্যন্ত অনায়াসে পৌঁছলেও, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গিয়ে ব্যাটসম্যানদের মন্থর বোলিংয়ের মোকাবিলা করতে হয়। মাঠ বড় হওয়ায় মন্থর বলকে মাঠের বাইরে পাঠানোও যে বেশ কঠিন কাজ, তা আর বলার অপেক্ষা রাখে না।

ম্যাচ জিততে মরিয়া হায়দরাবাদ

ম্যাচ জিততে মরিয়া হায়দরাবাদ

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার হজম করতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। তাই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আজকের ম্যাচ জিততে মরিয়া ডেভিড ওয়ার্নাররা।

জিততেই হবে পাঞ্জাবকে

জিততেই হবে পাঞ্জাবকে

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০ উইকেটে হার হজম করতে হয়েছিল কেএল রাহুল। প্লে-অফের আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে প্রীতি জিন্টার দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+