করোনা ভাইরাসের প্রভাব, ফের পিছিয়ে যেতে পারে আইপিএল!

করোনা ভাইরাসের প্রভাব, ফের পিছিয়ে যেতে পারে আইপিএল!

করোনা ভাইরাসের প্রভাব যেন কমতেই চাইছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল হতে হচ্ছে সরকার। এই অবস্থায় লকডাউনের সময়সীমা বৃদ্ধি ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে আর কোনও উপায় নেই। তেমনটা হলে আইপিএলের ভবিষ্যত কী হবে, তা বিসিসিআই-র এক সূত্র মারফত জানা গিয়েছে।

করোনা জেরে স্তব্ধ দেশ

করোনা জেরে স্তব্ধ দেশ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৯৭ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২৩০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর।

আইপিএল নিয়ে অনিশ্চয়তা

আইপিএল নিয়ে অনিশ্চয়তা

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই। ১৪ এপ্রিল ওঠার কথা কেন্দ্র আরোপিত প্রথম পর্যারের লকডাউন। তার সময়সীমা বাড়লে ১৫ এপ্রিল যে টুর্নামেন্ট শুরু করা যাবে না, তা নিশ্চিত।

ফের পিছিয়ে যেতে পারে আইপিএল

ফের পিছিয়ে যেতে পারে আইপিএল

বিসিসিআই-র একটা সূত্র মারফত জানা গিয়েছে, আরও পিছিয়ে যেতে পারে আইপিএল। করোনা ভাইরাসের প্রভাব কমলে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে বলে জানানো হয়েছে।

পরিধি কমতে পারে

পরিধি কমতে পারে

আইপিএল আরও পিছিয়ে দেওয়া হলে টুর্নামেন্টের পরিধি কমে যেতে পারে বলে বিসিসিআই-র একটা সূত্র মারফত জানা গিয়েছে। সেক্ষেত্রে একই দিনে দুটি করে ম্যাচ বেশি সংখ্যায় রাখা হবে বলে খবর।

মাঠের অবস্থা

মাঠের অবস্থা

করোনা ভাইরাসে অধিক মাত্রায় প্রভাবিত হওয়া বেঙ্গালুরু, দিল্লি এবং মুম্বই-তে জমজমাট আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু পরিস্থিতি যা, তাতে এই তিন শহরে ম্যাচ আয়োজন করার অনুমতি দেবে না সরকার। সেক্ষেত্রে মাঠের সংখ্যাও কমতে পারে বলে বিসিসিআই-র একটা সূত্র মারফত জানা গিয়েছে।

সরকারের নতুন ঘোষণার অপেক্ষা

সরকারের নতুন ঘোষণার অপেক্ষা

এই মুহূর্তে লকডাউন নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণার অপেক্ষায় রয়েছে বিসিসিআই। কেন্দ্রের নির্দেশিকা লাগু হলে, তারা এ ব্যাপারে ফের বৈঠকে বসবে বলে ভারতীয় বোর্ড সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+