আইপিএল ২০২০ : দিল্লির শোচনীয় পরাজয়ের পর প্লে-অফের স্বপ্ন দেখা শুরু কোন কোন দলের
আইপিএল ২০২০ : দিল্লির শোচনীয় পরাজয়ের পর প্লে-অফের স্বপ্ন দেখা শুরু কোন কোন দলের
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শোচনীয় পরাজয় হজম করতে হয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট অবস্থান করা শ্রেয়স আইয়ারদের জন্য প্লে-অফে পৌঁছনোর লড়াই কিছুটা হলেও কঠিন হয়ে গিয়েছে বলা চলে। নক আউটে পৌঁছতে অবশিষ্ট এক ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে দিল্লি ক্যাপিটালসকে। শ্রেয়স আইয়াররা হেরে যাওয়ায় কোন কোন দল প্লে-অফে পৌঁছনোর স্বপ্ন দেখতে শুরু করেছে, তা দেখে নেওয়া যাক। লড়াইয়ে এগিয়ে কোন শিবির, তাও জেনে নেওয়া যাক।

কলকাতা নাইট রাইডার্স
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস হেরে যাওয়ায় ইয়ন মর্গ্যানদের প্লে-অফ পৌঁছনোর সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে কেকেআর-কে।

রাজস্থান রয়্যালস
১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করা রাজস্থান রয়্যালস রান রেটে কলকাতা নাইট রাইডার্সের থেকে এগিয়ে রয়েছে। আইপিএল ২০২০-এর পরবর্তী পর্বে যেতে গেলে কেকেআর-কে বড় ব্যবধানে হারাতে হবে স্টিভ স্মিথ শিবিরকে।

কিংস ইলেভেন পাঞ্জাব
১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করা কিংস ইলেভেন পাঞ্জাব নিচের দিকে থাকা বাকি দলগুলির থেকে রান রেটে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। টুর্নামেন্টে নিজেদের শেষ লিগের ম্যাচ বড় ব্যবধানে জিতলেই প্লে-অফে পৌঁছে যাবেন কেএল রাহুলরা।

সানরাইজার্স হায়দরাবাদ
১২ ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করা সানরাইজার্স হায়দরাবাদ বড় ব্যবধানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারাতে পারলে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখবে।












Click it and Unblock the Notifications