আইপিএল ২০২০: সুরেশ রায়নার আইপিএল ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা! নিলামে উঠতে পারেন ক্রিকেটার

আইপিএল ২০২০: সুরেশ রায়নার আইপিএল ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা! নিলামে উঠতে পারেন ক্রিকেটার

আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংসের অন্দরমহলে ভাঙনের ইঙ্গিত। ১৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু। তার আগে বৃহস্পতিবার ২৭ অগাস্ট সিএসকে সূত্রে রায়না দুবাই থেকে দেশে ফিরে এসেছেন বলে জানানো হয়। এরপরই রায়নার দেশে ফেরার কারণ ঘিরে জল্পনা তুঙ্গে। এবার জানা যাচ্ছে,নতুন করে নিলামে উঠতে পারেন রায়না।

কী কী কারণ উঠে এসেছে

কী কী কারণ উঠে এসেছে

চেন্নাই ম্যানেজমেন্টে সূত্রে জানিয়ে দেওয়া হয়েছিল, সম্পূর্ণ পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন রায়না। পরে বিভিন্ন সূত্র থেকে তিনটি কারণ উঠে এসেছে।

প্রথম কারণ

প্রথম কারণ

জানা যায় রায়নার পরিবারের উপর ডাকাতদের হানাতে ক্রিকেটার দেশে ফিরে এসেছেন। জানা যায়, ডাকাতির ঘটনার রায়না কাকা নিহত নন, কাকিমা ও ভাই-বোনেরা গুরুতর অসুস্থ।

দ্বিতীয় কারণ

দ্বিতীয় কারণ

দেশে ফেরার পর রায়না নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, সবার আগে সন্তান। তবে কি চেন্নাই দলে সতীর্থ ক্রিকেটারের করোনা হওয়ার খবর জানতে পেরে, ঝুঁকি নেবেন না বলেই রায়না এবারের আইপিএল থেকে নাম তুলে নিয়ে নাম তুলে নিয়ে দেশে ফিরে এলেন।

তৃতীয় কারণ

তৃতীয় কারণ

আরও জানা গিয়েছে হোটেল নিয়ে নাকি খুশি ছিলেন না সুরেশ রায়না। দুবাইয়ের হোটেলের ধোনির রুমের মতো তিনিও নাকি ব্যালকনি রয়েছে, এমন রুম চেয়েছিলেন। এতেই নাকি ম্যানেজমেন্টের সঙ্গে রায়নায় মনকষাকষি হতে তিনি দেশে ফিরে এসেছেন বলেও গুঞ্জন।

অন্য দলের হয়ে খেলতে পারেন রায়না

অন্য দলের হয়ে খেলতে পারেন রায়না

আইপিএলে এমরসুম থেকে সরে দাঁড়ানোয় রায়নায় ১১ কোটি টাকা নাকি ক্ষতি হতে চলেছে। আরও খবর, ২০২১ সালে নাকি রায়নার সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে ফেলতে পারে ফ্র্যাঞ্চাইজি। এই জল্পনা সত্যি হলে নাকি ২০২১ সালে নিলামে উঠতে পারেন রায়না। অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি সুরেশকে নিলে সেক্ষেত্রে নতুন ক্লাবের জার্সিতে পরের মরসুমে তাঁকে খেলতে দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+