আইপিএল ২০২০: সানরাইজার্স বনাম রাজস্থান, টস জিতে ব্যাটিং ওয়ার্নারের, স্টোকস কি আজ খেলছেন?
আইপিএল ২০২০: সানরাইজার্স বনাম রাজস্থান, টস জিতে ব্যাটিং ওয়ার্নারের, স্টোকস কি আজ খেলছেন?
আইপিএল ২০২০-র সুপার সানডের প্রথম মহারণে আজ দুবাইয়ে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস। আইপিএল ১৩ মরসুমে এই প্রথম বার দুই অজি অধিনায়ক একে অন্যের মুখোমুখি। গত বছর কেন উইলিয়ামসন সানরাইজার্সের অধিনায়ক থাকার কারণে আইপিএলে দুই অজি অধিনায়কের মহারণে মিস করেছিল ক্রিকেট ফ্যানেরা। দীর্ঘ অপেক্ষার পর আজ ফের স্মিথ-ওয়ার্নার ডুয়েল। টস জিতে এদিন রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং নিলেন ওয়ার্নার।

দুই দলের পরিবর্তন
এদিন দুই দলেই পরিবর্তন রয়েছে। রাজস্থান দলে এদিন তিনটি পরিবর্তন। আইপিএল ২০২০ তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রাজস্থানের। এবছর প্রথম দুটি ম্যাচ জেতার পর রাজস্থান টানা চার ম্যাচে হেরেছে। ফলে ঘুরে দাঁড়াতে মরিয়া রাজস্থান। তাই তাঁদের দলে আজ ৩ পরিবর্তন। অন্যদিকেসামাদের পরিবর্তে আজ সানরাইজার্সে খেলছেন বিজয় শংকর।

আইপিএল ২০২০তে বেন স্টোকসের প্রথম ম্যাচ
আইপিএল ২০২০তে আজ রাজস্থানের জার্সিতে প্রথমবারের জন্যে মাঠে নামছেন বেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ডকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ দিয়েছেন স্টোকস। বিশ্বকাপ জয়ের পর আইপিএলে তাঁকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। বাবা অসুস্থ থাকার কারণে তিনি রাজস্থানের হয়ে আইপিএলের শুরু থেকে ছিলেন না। গত সপ্তাহের রবিবার স্টোকস নিউজিল্যান্ড থেকে আমিরশাহীতে পৌঁছন। এরপর কোয়ারেন্টাইনে থেকে আজ প্রথম ম্যাচ খেলছেন।

একনজরে রাজস্থান রয়্যালস একাদশ
স্টিভ স্মিথ (অধিনায়ক), জোস বাটলার, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, জোফরা আর্চার, বেন স্টোকস, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী, বরুণ অ্যারন।

একনজরে সানরাইজার্স হায়দরাবাদের একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ,বিজয় শংকর, অভিষেক শর্মা, রশিদ খান, নটরাজন, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।












Click it and Unblock the Notifications