আইপিএল ২০২০: শতরান মাঠে ফেলেন এলেন বেয়ারস্টো, পাঞ্জাবকে কঠিন টার্গেট ছুঁড়ে দিল সানরাইজার্স

আইপিএল ২০২০: শতরান মাঠে ফেলেন এলেন বেয়ারস্টো, পাঞ্জাবকে কঠিন টার্গেট ছুঁড়ে দিল সানরাইজার্স

নির্বিষ বোলিংয়ের কারণেই কি আইপিএল ২০২০থেকে ক্রমে হারিয়ে যাবে কিং ইলেভেন পাঞ্জাব। দিনের শুরুতে ওয়ার্নার-বেয়ারস্টোদের বিরুদ্ধে এদিন শামি-কোটরেলরা উইকেট না পাওয়ার পর এই প্রশ্নই উঠছিল। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে উইকেট না পাওয়ায় ১০ উইকেটে ম্যাচে হারে পাঞ্জাব। এদিন অবশ্য সানরাইজার্সের বিরুদ্ধে শেষদিকে বিষ্ণোই ও অর্শদীপ ধাক্কা দিতে পেরেছেন। যার সুবাদে স্লগ ওভারে রান কিছুটা কমাতে পারল লোকেশ রাহুলের দল। এরপরও জনি বেয়ারস্টোর ৯৭ ও ওয়ার্নারের ৫২ রানে ভর করে কিংস ইলেভেনের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান তুলল সানরাইজার্স। ম্যাচ জিততে কিংস ইলেভেনের ২০২ রান প্রয়োজন।

আইপিএল ২০২০: শতরান মাঠে ফেলেন এলেন বেয়ারস্টো, পাঞ্জাবকে কঠিন টার্গেট ছুঁড়ে দিল সানরাইজার্স

ম্যাচে বিধ্বংসী ব্যাটিং ইংলিশ উইকেটকিপার জনি বেয়ারস্টোর। ৫৫ বলে ৯৭ রান হাঁকিয়ে মাঠ ছাড়েন জনি। ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা তরুণ স্পিনার বিষ্ণোইয়ের ভেল্কিতে এলবিডব্লিউ না হলে এদিন আইপিএল ২০২০তে সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ ছাড়তে পারতেন। ইনিংসে ৭টি চার ও ৬টি লম্বা ছক্কা হাঁকিয়েছেন বেয়ারস্টো।

ইংলিশম্যানের ওপেনিং সঙ্গী ও সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারও এদিন রান পেলেন। ৪০ বলে ৫২ রান হাঁকিয়ে আউট হন ওয়ার্নার। অজি বাঁ-হাতি ইনিংসে এদিন ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। ওয়ার্নার-বেয়ারস্টো জুটি এদিন ১৫ ওভারে ১৬০ রানের ওপেনিং পার্টনারশিপ হাঁকান। দুই ওপেনারের গড়ে দেওয়া এই ভিতের রানের ইমারত গড়ে পাঞ্জাবকে কঠিন টার্গেট ছুঁড়ে দিল সানরাইজার্স। বলে পাঞ্জাবের হয়ে রবি বিষ্ণোই ৩টি ও অর্শদীপ ২টি উইকেট পেয়েছেন। জবাব ২০২ রান তাড়া করে রাহুল-মায়াঙ্করা ম্যাচ জিতে ছন্দে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+