আইপিএলে ফের মুখোমুখি কেকেআর ও রাজস্থান রয়্যালস, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট

আইপিএলে ফের মুখোমুখি কেকেআর ও রাজস্থান রয়্যালস, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট

আইপিএল ২০২০-তে আরও একবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে বড় জয় পেয়েছিল কলকাতা। তবে এবার পরিস্থিতি এবং প্রেক্ষাপট অন্যরকম। চলতি টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে দুই দলকেই ম্যাচ জিততে হবে। এহেন পরিস্থিতিতে দুই দলের মধ্যে শক্তিতে এগিয়ে কারা, তা জেনে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময় সম্পর্কে ধারণা নেওয়া যাক।

কেকেআরের শক্তি ও দুর্বলতা

কেকেআরের শক্তি ও দুর্বলতা

শক্তি : শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। স্পিনার সুনীল নারিনও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বোলিং বিভাগে প্যাট কামিন্স, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তীর ওপর ভরসা শাহরুখ খান শিবিরের।

দুর্বলতা : ওপেনিং কম্বিনেশন এবং ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নীরিক্ষার জেরে দলের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে কেকেআরের। একই সঙ্গে ধারাবাহিকতার অভাব এবং বিদেশি ক্রিকেটারদের হতশ্রী পারফরম্যান্সে ডুবতে হচ্ছে শাহরুখ খান শিবিরকে।

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা

রাজস্থান রয়্যালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক স্টিভ স্মিথ, বেন স্টোকস, সঞ্জু স্যামসন দলের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন জোফ্রা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপালের মতো বোলাররাও।

দুর্বলতা : চলতি আইপিএলে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বেন স্টোকস ও সঞ্জু স্যামসন যে পারফরম্যান্স দিয়েছেন, তা আগে করতে পারলে আরও কয়েকটি ম্য়াচ বেশি জিততে পারত রয়্যালস।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

দুই দলই আইপিএল ২০২০-তে ১৩টি ম্যাচ খেলে ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। নেট রান রেটে কলকাতা নাইট রাইডার্সের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে দুই দলকেই বড় ব্যবধানে ম্যাচ জিততে হবে।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+