আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই,কোন পরিসংখ্যানে আজ নাইটদের সামনে ৮ 'এ ৮ করার সুযোগ?

আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই,কোন পরিসংখ্যানে আজ ৮ 'এ ৮ করার সুযোগ?

আইপিএল ২০২০-র অভিযান শুরুর দিনে আটে আট করার সুযোগের সামনে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলে লিগ অভিযান শুরু করতে চলেছে কেকেআর।

আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই,কোন পরিসংখ্যানে আজ ৮ এ ৮ করার সুযোগ?

এদিন মুম্বইকে হারাতে পারলে বিশেষ একটি পরিসংখ্য়ানে আটে আট করবে কেকেআর। এর আগে ২০১৩ সাল থেকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের ধরা অব্যাহত রেখেছে নাইটব্রিগেড। শেষবার ২০১২ সালের আইপিএলের লিগে নিজেদের প্রথম ম্যাচে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস দলের কাছে নাইট রাইডার্স ম্যাচ হেরেছিল। পরের ৭ আইপিএলে প্রথম ম্যাচ জিততে ভুল করেনি নাইটরাইডার্স। এদিন লিগ শুরুর ম্যাচ জিততে পারলে এই পরিসংখ্যানে আটে আট করার সুযোগের সামনে দীনেশ অ্যান্ড কোম্পানি।

মুম্বইয়ের বিরুদ্ধে অবশ্য কেকেআরের রেকর্ড একেবারেই ভালো না। আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫ ম্যাচ খেলে কেকেআর ১৯ ম্যাচ হেরে বসেছে।

তবে আশার আলো আমিরশাহীতে শেষবার ২০১৪ সালে মুম্বইয়ের বিরুদ্ধে নাইট রাইডার্স ম্যাচ জিতেছিল। সেবার আমিরশাহীতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতার ফ্র্যাঞ্চাইজি আইপিএলে অভিযান শুরু করে এবং প্রথম ম্যাচে মুম্বইকে ৪১ রানে হারিয়েছিল। সেই ম্যাচে নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন ৪ উইকেট নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+