সিএসকে শিবিরে করোনা হানায় আইপিএলের সূচি পরিবর্তনের সম্ভাবনা!

সিএসকে শিবিরে করোনা হানায় আইপিএলের সূচি পরিবর্তনের সম্ভাবনা!

করোনা ভাইরাসে আক্রান্ত চেন্নাই সুপার কিংসের দুই জন ক্রিকেটার। দলের ১১ জন সাপোর্ট স্টাফেরও কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে। এহেন পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনিদের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও সেই সূচিতে পরিবর্তন ঘটতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আইপিএলের সূচিতে পরিবর্তন

আইপিএলের সূচিতে পরিবর্তন

চেন্নাই সুপার কিংস শিবির করোনা ভাইরাস থাবা বসানোয় আইপিএলের সূচি পরিবর্তন করা হতে পারে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। জানা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে দিয়েই টুর্নামেন্ট শুরু করার ভাবনায় ছিল বিসিসিআই। রোহিত শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে নাকি মোকাবিলা হওয়ার কথা ছিল সিএসকে-র। কিন্তু বিসিসিআই সেই ভাবনার বদল ঘটাতে চলেছে বলে ওই রিপোর্টে দাবি করেছে।

ঠিক কোথায় ঘটছে পরিবর্তন

ঠিক কোথায় ঘটছে পরিবর্তন

রিপোর্টে দাবি করা হয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে দিয়েই আইপিএল যজ্ঞ শুরু করবে বিসিসিআই। তবে চেন্নাই সুপার কিংসের পরিবর্তে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রোহিত শর্মাদের প্রতিপক্ষ হবে বলে নাকি বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে।

কেকেআরের খেলা কবে

কেকেআরের খেলা কবে

আইপিএলের একটি সূত্র মারফত জানা গিয়েছিল, আইপিএলের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হত কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলি শিবিরকে উদ্বোধনী ম্যাচে তুলে নিয়ে যাওয়া হলে দীনেশ কার্তিকদের ম্যাচও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কবে সূচি প্রকাশ করবে বিসিসিআই

কবে সূচি প্রকাশ করবে বিসিসিআই

সূত্রের খবর, আবু ধাবিতে করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি এবং চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার দীপক চাহার, ব্যাটসম্যান ঋুতুরাজ গায়েকোয়াড় সহ মোট ১৩ জনের কোভিড-১৯ টেস্ট পজেটিভ আসায় আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশে বিসিসিআই সময় নিচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে শীঘ্রই সব জল্পনার সমাধান হবে বলেও মনে করছে ক্রিকেট মহল।

তারকা ক্রিকেটারের উপস্থিতি

তারকা ক্রিকেটারের উপস্থিতি

সূত্রের খবর, আইপিএলের প্রথম ম্যাচেই দেশের তারকা ক্রিকেটারদের উপস্থিতি চাইছে বিসিসিআই। আগে ঠিক থাকা প্রথম ম্যাচে রোহিত শর্মার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির লড়াই হওয়ার কথা ছিল। সেই খামতি পুরণের জন্য এমএসের পরিবর্তে বিরাট কোহলিকে তুলে আনা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+