আইপিএল ২০২০ : আজকের ম্যাচে ৯০ রান করলেই বিরাটকে ধরে ফেলবেন রোহিত!

আইপিএল ২০২০ : আজকের ম্যাচে ৯০ রান করলেই বিরাটকে ধরে ফেলবেন রোহিত!

আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন মুকেশ আম্বানি শিবির। সেই হিটম্যান আজকের ম্যাচে ৯০ রান করলেই বিরাট কোহলি ও সুরেশ রায়নাকে ধরে ফেলবেন। দেখে নেওয়া যাক সেই রেকর্ড।

আর ৯০ রান প্রয়োজন

আর ৯০ রান প্রয়োজন

আইপিএলে এখনও পর্যন্ত ১৮৯টি ম্যাচ খেলে ৪৯১০ রান করেছেন রোহিত শর্মা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজকের ম্যাচে আর ৯০ রান করলেই পাঁচ হাজারের ক্লাবে প্রবেশ করবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এর আগে একই ক্লাবের সদস্য হয়ে বসে রয়েছেন দুই ভারতীয় রথি।

শীর্ষে বিরাট কোহলি

শীর্ষে বিরাট কোহলি

আইপিএলে এখনও পর্যন্ত ১৭৮টি ম্যাচ খেলে ৫৪২৬ রান করেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন তিনি। একই সঙ্গে আইপিএলে পাঁচ হাজার ক্লাবেরও অন্যতম সদস্য আরসিবি তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক।

দ্বিতীয় স্থানে সুরেশ রায়না

দ্বিতীয় স্থানে সুরেশ রায়না

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলে ৫৩৬৮ রান করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। আইপিএলের পাঁচ হাজার ক্লাবের দ্বিতীয় সদস্য রায়না। যিনি এবার করোনা ভাইরাসের আতঙ্কে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

২০০টি ছক্কার মালিক হতে পারেন রোহিত

২০০টি ছক্কার মালিক হতে পারেন রোহিত

কেকেআরের বিরুদ্ধে আজকের ম্যাচে ছয়টি ছক্কা হাঁকাতে হবে রোহিত শর্মাকে। তবেই তিনি ২০০টি ছক্কার মালিক হবেন। টুর্নামেন্টের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এমন নজির গড়বেন তিনি। এই তালিকায় রোহিতের আগে রয়েছেন এমএস ধোনি (২০৯টি ছয়), এবি ডিভিলিয়ার্স (২১৪টি ছয়) ও ক্রিস গেইল (৩২৬টি ছয়)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+