দুঃস্বপ্নের ২০২০! জাহাজে অসংখ্য ছিদ্র বলেই ডুবতে বসেছে, মেনে নিলেন ধোনি,প্লে অফের আশা ক্ষীণ সিএসকের
দুঃস্বপ্নের ২০২০! জাহাজে অসংখ্য ছিদ্র বলেই ডুবতে বসেছে, মেনে নিলেন ধোনি,প্লে অফের আশা ক্ষীণ সিএসকের
আইপিএল ২০২০তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। ১৩ তম আইপিএলে ৭ ম্যাচ খেলে ৫টিতে হেরে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে ধোনির সিএসকে। যার পর 'জাহাজ ডুবছে' সত্যিটা স্বীকার করে নিলেন চেন্নাই অধিনায়ক। আরসিবির ১৬৯ রানের জবাবে ১৩২ রানে থেমে ৩৭ রানে ম্যাচ হারল সিএসকে।

ব্যাটিংকে দোষ
আরও একবার ব্যাটিং বিপর্যয়ের কারণে চেন্নাই ম্যাচ হারল বলে জানিয়ে দিলেন ধোনি। ব্যাটে এদিন আম্বাতি রায়ডুর ৪০ বলে ৪২ রান বাদ দিলে সিএসকের হয়ে কেউই রান পাননি। যেকারণে কোনও রকমে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই ১৩০ রানের গণ্ডি পার করে (১৩২/৮)। দলের এমন হতশ্রী পারফর্ম্যান্সে ব্যাটিংকে কাঠগড়ায় তুললেন মাহি।

জাহাজে অসংখ্য ছিদ্র বলেই ডুবতে বসেছে, হতাশ ধোনি স্বীকারোক্তি
ম্যাচ শেষে ধোনি বলেন, 'জাহাজে অসংখ্য ছিদ্র বলেই ডুবতে বসেছে। প্রতি বিভাগেই কিছু না কিছু ভুল থেকে যাচ্ছে। প্রতি ম্যাচেই দলের প্রত্যেকে আমরা কিছু না কিছু ভুল করছি। এদিন বেশি বোলিং বিকল্প রাখা হয়। বোলাররা আশাহত করেনি। কিন্তু ব্যাটে দল কোনও দিন প্লাওয়ার প্লেতে ধাক্কা খাচ্ছে, কোনও দিন আবার স্লগ ওভারে রান না পেয়ে হেরে আসছে। ছোট ছোট ভুল গুলো ঠিক করতে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব।'

পয়েন্ট টেবিলে ধোনির দল
৭ ম্যাচ খেলে ২টি জয় ও ৫টি হারের পর ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলি ৬ নম্বরে চেন্নাই। ধোনির ব্যাটিং নিয়েও অনেক প্রশ্ন থেকে গেল। এদিনও অল্প রানেই আউট ধোনি। প্যাভিলিয়ান ফিরলেন মাত্র ১০ রানে।

প্লে অফের আশা ক্ষীণ সিএসকে'র
টুর্নামেন্টের প্রথম অর্ধ শেষ করল চেন্নাই। এরপর আইপিএল ১৩তে ধোনির দলকে আরও ৭টি ম্যাচ খেলতে হবে। যেখানে পরের ৭ ম্যাচের ৪তে জিতলে সব মিলিয়ে ধোনির দল ৬ ম্যাচ জিতবে,পয়েন্ট দাঁড়াবে ১২। পাঁচটিতে জিতলে পয়েন্ট ১৪। সাতে সাত জিতলে পয়েন্ট ১৮ ! কিন্তু ধোনির দলের যা অবস্থা তাতে এই আশা ক্ষীণ। অন্যদিকে ৫ টি ম্যাচও জিতলে দলের রান রেট এটটাই খারাপ যে প্রথম চারে সুযোগ পাওয়া খুবই কঠিন। তবে খেলাটির নাম যখন ক্রিকেট, যেখানে কোনও কিছুই অসম্ভব নয়।












Click it and Unblock the Notifications