আইপিএল ২০২০ : কেকেআর ও পাঞ্জাবের দুর্দান্ত জয়ের পর পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে?

আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে কেকেআরের দুর্দান্ত জয়ের পর পয়েন্ট তালিকার কি চিত্র

আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে দারুণভাবে জ্বলে উঠল কেকেআর। শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৯ রানের জয় পেলেন ইয়ন মর্গ্যানরা। শনিবারের অন্য ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় হাসিল করে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখল কিংস ইলেভেন পাঞ্জাব। ইতিমধ্যে করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ৩৬ দিন কেটে যাওয়া আইপিএলের পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম চারের কোথায় গিয়ে দাঁড়াল কেকেআর

প্রথম চারের কোথায় গিয়ে দাঁড়াল কেকেআর

আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে অবস্থান করছে রোহিত শর্মা শিবির। কেকেআরের বিরুদ্ধে শোচনীয় হারের পরেও দ্বিতীয় স্থানে অবস্থান করা দিল্লি ক্যাপিটালসের পুঁজি ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট। ১০টি ম্যাচ খেলে সমান পয়েন্টে অবস্থান করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে তালিকার তৃতীয় স্থানে। দিল্লির বিরুদ্ধে দারুণ জয়ের পর ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে কেকেআর।

শেষ চারের কোথায় উঠল পাঞ্জাব

শেষ চারের কোথায় উঠল পাঞ্জাব

সারাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ জয়ের পর আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করছে কেআল রাহুলের দল। ১১ ম্যাচে ৮ পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।

রানের লড়াই

রানের লড়াই

আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহকের লড়াইয়ে এগিয়ে রয়েছেন কেএল রাহুল। ব্যাট হাতে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠা কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক টুর্নামেন্ট এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে সাড়ে ৫৬৭ রান করেছেন। দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান ৪৭১ রানের পুঁজি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

উইকেটের লড়াই

উইকেটের লড়াই

১১ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ১০ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+