আইপিএল ২০২০ : রাজস্থানের বিরুদ্ধে কোন ৪ বিদেশিকে খেলাতে পারে কেকেআর? রাসেলকে প্রয়োজন কতটা?
আইপিএল ২০২০ : রাজস্থানের বিরুদ্ধে কোন ৪ বিদেশিকে খেলাতে পারে কেকেআর? রাসেলকে প্রয়োজন কতটা?
আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় হাসিল করতে হলে রবিবার কলকাতা নাইট রাইর্ডাসের (কেকেআর) বিদেশি ক্রিকেটারদের সেরা পারফরম্যান্স দিতেই হবে। তারই প্রেক্ষিতে কোন চার বিদেশিকে দলে নিতে পারে ইয়ন মর্গ্যান শিবির, তারই একটা আভাস দেওয়া হল। গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরে আন্দ্রে রাসেল ফিরলে কে বাদ যাবেন, তাও জেনে নেওয়া যাক।

অধিনায়ক ইয়ন মর্গ্যান
অধিনায়ক হিসেবে আইপিএল ২০২০-তে এখনও সেভাবে নজর কাড়তে পারেন কেকেআরের ব্রিটিশ ক্রিকেটার ইয়ন মর্গ্যান। তবে নাইটদের হয়ে ব্যাট হাতে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৩৫০ রান করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ভাল কিছু করতে আজ মর্গ্যানের নেতৃত্ব ও ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবেন কেকেআর প্রেমীরা।

অল-রাউন্ডার সুনীল নারিন
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিনকে রেখেই দল সাজাবে কেকেআর। কারণ উক্ত দলের বিরুদ্ধে তাঁর রেকর্ড ভাল। যদিও চলতি আইপিএলে পাঁচটির বেশি উইকেট পেতে সক্ষম হননি ওয়েস্ট ইন্ডিজ স্পিনার। এবার ব্যাট হাতেও ততটা সফল নন নারিন।

কামিন্স ও ফার্গুসন খেলতে পারেন
আন্দ্রে রাসেল ফিট না হলে রবিবারের ম্যাচেও কেকেআর শিবিরে প্যাট কামিন্স ও লকি ফার্গুসনের পেস যুগলবন্দি দেখা যেতে পারে। যদিও আইপিএল ২০২০-তে ১৩ ম্যাচ খেলে মাত্র ৮টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয় পেসার। চার ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন ফার্গুসন।

রাসেল খেললে কার স্থানে
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চোট সারিয়ে কেকেআর শিবিরে খেলতে পারেন আন্দ্রে রাসেল। তিনি খেললে প্যাট কামিন্স ও লকি ফার্গুসনের মধ্যে যে কোনও একজন বিদেশি ফাস্ট বোলারকে বাদ দেওয়া হতে পারে। একই প্রেক্ষাপটে আন্দ্রে রাসেলের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার টম ব্যান্টনকেও খেলাতে পারে কেকেআর।












Click it and Unblock the Notifications