আইপিএল ২০২০ : প্রথম ম্যাচই শেষ ম্যাচ! টুর্নামেন্টের পঞ্চম দিনে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

আইপিএল ২০২০ : প্রথম ম্যাচই শেষ ম্যাচ! টুর্নামেন্টের পঞ্চম দিনে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

আজ আইপিএল ২০২০-র পঞ্চম দিন। লিগ শুরু হওয়ার পর মাঠে বল গড়ানোর কয়েক দিনের মধ্যে চোট আঘাতে জেরবার বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এবার ১৩ তম আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্সের তারকা বিদেশি।

আইপিএল ২০২০ : প্রথম ম্যাচই শেষ ম্যাচ! টুর্নামেন্টের পঞ্চম দিনে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

আইপিএল ২০২০তে প্রথম ম্যাচই শেষ ম্যাচ হয়ে দাঁড়াল সানরাইজার্স হায়দরাবাদের মিচেল মার্শের। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে অজি অলরাউন্ডার মাঠে ছেড়েছিলেন। প্রথম ওভারে চার বল করেই ডান পায়ের গোড়ালির চোটের কারণে মার্শ মাঠ ছেড়েছিলেন। এরপর ফিজিওর থেকে শুশ্রূষা নিয়েও ফিল্ডিংয়ে ফিরতে পারেননি। পরে ব্যাটিং করতে নামলেও গোড়ালির চোটে যন্ত্রণায় কাতরাতে থাকেন মার্শ। এবার পাকাপাকিভাবে আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন সানরাইজার্সের তারকা অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় মার্শের ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

এদিন মার্শের পরিবর্ত ক্রিকেটারের নাম জানিয়েছে সানরাইজার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস ট্রাইডেন্স দলের অধিনায়ক অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিয়েছে হায়দরবাদ। প্রসঙ্গত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হার দিয়ে এবারের আইপিএল ২০২০-তে অভিযান শুরু করেছে সানরাইজার্স। ডেভিড ওয়ার্নারের দলকে বিরাট অ্যান্ড কোং প্রথম ম্যাচে ১০ রানে হারায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+