আইপিএল ২০২০ : সিএসকে-র বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের
আইপিএল ২০২০ : সিএসকে-র বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় শুরুতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলে মনে করেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিভ ওয়ার্নার। আগে ব্যাট করে বড় রান তুলতে চান অস্ট্রেলিয় ক্রিকেটার।

টসে জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করা দল বড় রান খাড়া করলে পরে ব্যাট করা শিবিরের সমস্যা বাড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সবমিলিয়ে আজকের ম্যাচে কার্যত মিথ ভাঙলেন ডেভিড ওয়ার্নার। এতদিন আইপিএল ২০২০-তে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই বেশি নিয়েছে দলগুলি।
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে টস করে আইপিএলে ১৯৪তম ম্যাচ খেলতে নামলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ঝুলিতে ভরলেন মাহি। টপকে গেলেন সুরেশ রায়নাকে। আইপিএলে এখনও পর্যন্ত ১৯৩টি ম্যাচ খেলেছেন চিন্নাথালা।
সানরাইজার্স হায়দরাবাদের যে দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দল হাসিল করেছিল, তা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসে তিনটি স্থানের পরিবর্তন করা হয়েছে। মুরলী বিজয়, ঋতুরাজ গায়েকোয়াড় ও জোশ হ্যাজেলউডের পরিবর্তে আজকের ম্যাচে খেলছেন ফিট আম্বাতি রায়ডু, ডোয়েন ব্র্যাভো ও শার্দুল ঠাকুর।
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ : শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএসস ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহাল, পীয়ূষ চাওলা।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, টি নটরাজন।












Click it and Unblock the Notifications