আইপিএল ২০২০ : দিল্লিকে ৫৯ রানে হারিয়ে প্লে-অফের দিকে পা বাড়াল কেকেআর, নায়ক বরুণ-রানা-নারিন

আইপিএল ২০২০ : দিল্লিকে ৫৯ রানে হারিয়ে প্লে-অফে দিকে এগিয়ে গেল কেকেআর, নায়ক বরুণ-রানা-নারিন

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৯ রানের দুর্দান্ত জয় পেয়ে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁথনোর লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ব্যাট হাতে ঝড় তুললেন নীতীশ রানা ও সুনীল নারিন। বল হাতে পাঁচ উইকেট নিয়ে কেকেআরের জয় নিশ্চিত করেন স্পিনার বরুণ চক্রবর্তী।

টসে জেতে দিল্লি ক্যাপিটালস

টসে জেতে দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জিততে চেয়েছিলেন শ্রেয়স আইয়ার। পিচে ঘাস থাকায় কেকেআর-কে অল্প রানে গুটিয়ে দেওয়াও তাঁদের লক্ষ্য বলে জানিয়েছিলেন দিল্লি অধিনায়ক।

কেকেআরের ব্যাটিং

কেকেআরের ব্যাটিং

সেই মতো শুরুটা দুর্দান্ত করেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। ৯, ১৩ এবং ৩ রান করে আউট হন যথাক্রমে ওপেনার শুভমান গিল, রাহুল ত্রিপাঠী এবং দীনেশ কার্তিক। ঠিক এখান থেকেই খেলা ধরে নেন কেকেআরের দ্বিতীয় ওপেনার নীতীশ রানা ও সুনীল নারিন। দিল্লি ক্যাপিটালসের কার্যত সব বোলারকেই অবলীলায় মাঠের বাইরে পাঠান দুই ব্যাটসম্যান। রানা ও নারিনের মধ্যে ১১৫ রানের পার্টনারশিপ হয়। চার ম্যাচ পর মাঠে নেমে ৩২ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার। ছটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৫৩ বলে ৮১ রান করেন রানা। ১৩টি টার ও একটি ছয় আসে তাঁর ব্যাট থেকে।

দিল্লি ক্যাপিটালসের বোলিং

দিল্লি ক্যাপিটালসের বোলিং

দিল্লি ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেন কাগিসো রাবাডা ও আনরিচ নরকিয়া। দুই উইকেট নেন মার্কাস স্টইনিসও।

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস। কোনও রান না করে আউট হন অজিঙ্ক রাহানে। ৬ রান করে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। ব্যর্থ হয় দিল্লির বাকি ব্যাটসম্যানরাও। একমাত্র অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে ৪৭ রান আসে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে সক্ষম হয় দিল্লি।

কেকেআরের বোলিং

কেকেআরের বোলিং

কেকেআরের জার্সিতে পাঁচ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারকে একাই শেষ করে দেন স্পিনার বরুণ চক্রবর্তী। চার ওভার বল করে তিনি মাত্র ২০ রান দেন। তিন উইকেট নেন কেকেআর পেসার প্যাট কামিন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+