আইপিএল ২০২০ : রানা-নারিনের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লির বিরুদ্ধে চালকের আসনে কেকেআর, স্কোর ১৯৪/৬

আইপিএল ২০২০ : রানা-নারিনের ঝড়ো ব্যাটিংয়ে দিল্লির বিরুদ্ধে চালকের আসনে কেকেআর, স্কোর ১৯৪/৬

শুরুটা ভাল না হলেও নীতীশ রানা ও সুনীল নারিনের অতিমানবিক ব্যাটিংয়ে দিল্লির বিরুদ্ধে চালকের আসনে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলল কেকেআর।

আইপিএল ২০২০ : রানা-নারিনের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লির বিরুদ্ধে চালকের আসনে কেকেআর, স্কোর ১৯৪/৬

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জিততে চেয়েছিলেন শ্রেয়স আইয়ার। পিচে ঘাস থাকায় কেকেআর-কে অল্প রানে গুটিয়ে দেওয়াও তাঁদের লক্ষ্য বলে জানিয়েছিলেন দিল্লি অধিনায়ক।

সেই মতো শুরুটা দুর্দান্ত করেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। ৯, ১৩ এবং ৩ রান করে আউট হন যথাক্রমে ওপেনার শুভমান গিল, রাহুল ত্রিপাঠী এবং দীনেশ কার্তিক। ঠিক এখান থেকেই খেলা ধরে নেন কেকেআরের দ্বিতীয় ওপেনার নীতীশ রানা ও সুনীল নারিন। দুই ব্যাটসম্যানের বিধ্বংসী ব্যাটিংয়ে লাইন ও লেন্থ হারিয় ফেলেন দিল্লির বোলাররা।

মাঠের সবদিকে শট খেলেন নীতীশ রানা ও সুনীল নারিন। দিল্লি ক্যাপিটালসের কার্যত সব বোলারকেই অবলীলায় মাঠের বাইরে পাঠান দুই ব্যাটসম্যান। রানা ও নারিনের মধ্যে ১১৫ রানের পার্টনারশিপ হয়। চার ম্যাচ পর মাঠে নেমে ৩২ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার। ছটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৫৩ বলে ৮১ রান করেন রানা। ১৩টি টার ও একটি ছয় আসে তাঁর ব্যাট থেকে। ডেথ ওভারে বলে রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান।

দিল্লি ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেন কাগিসো রাবাডা ও আনরিচ নরকিয়া। দুই উইকেট নেন মার্কাস স্টইনিসও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+